
শেষ আপডেট: 24 April 2022 16:17
দ্য ওয়াল ব্যুরো: অনুব্রত মণ্ডল খুবই অসুস্থ বলে জানিয়ে সিবিআইকে ইমেল করলেন তাঁর আইনজীবীরা। এই কথা বলে আজ রবিবারও তৃতীয় বারের জন্য সিবিআইয়ের হাজিরার (Anubrata Mondal CBI) তলব এড়িয়ে গেলেন বীরভুম জেলা তৃণমূলের সভাপতি। শনিবারের পর রবিবারও ভোট পরবর্তী হিংসার ঘটনায় অনুব্রতকে তলব করেছিল সিবিআই। বলা হয়েছিল, এদিন দুপুর আড়াইটে নাগাদ তিনি যেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন। গেলেন না কেষ্ট। তাঁর আইনজীবীদের মেল গেল সিবিআইয়ে।
অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীব দাঁ জানিয়েছেন, অনুব্রতকে সবে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে গতকাল। চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে তাঁর পক্ষে বাইরে কোথাও বেরোনো সম্ভব না। মেল পাঠিয়ে একথাই সিবিআইকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিউটাউনের বাড়িতে ফিরতেই তাঁকে হাজিরার নোটিস দেয় সিবিআই। প্রথম নোটিস পাঠিয়ে বলা হয়েছিল, বিকেল সাড়ে ৫ টার মধ্যে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। বেআইনি গরু পাচার মামলার তদন্ত সূত্রে সেই নোটিস পাঠানো হয়েছিল।
তার ঘণ্টা খানেক পর ফের নোটিস পাঠানো হল কেষ্ট মণ্ডকে। নির্বাচন-উত্তর হিংসার ঘটনায় সেই নোটিস পাঠিয়ে বলা হয়, রবিবার দুপুরে হাজিরা দিতে হবে বীরভূমের তৃণমল জেলা সভাপতিকে। বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরবকে পিটিয়ে খুনের ঘটনায় এই তলব। কিন্তু গেলেন না অনুব্র।
পর্যবেক্ষকদের মতে, গোটা ঘটনায় এই ধারণা কারও তৈরি হতে পারে যে অনুব্রত ধারাবাহিক ভাবে তদন্ত এড়ানোর চেষ্টা করছেন। তাতে তাঁর সম্পর্কে সন্দেহ বাড়তে বাধ্য। আরও বড় বিষয় হল তিনি অপারাধে জড়িত বা জড়িত নন সেটা পরের বিষয়, তাঁর এই কাণ্ডে তাঁর ইমেজে বড় ধাক্কা লেগেছে। যে অনুব্রত চড়াম চড়ামের কথা বলতেন, যে অনুব্রত খোলা মঞ্চে দাঁড়িয়ে পুলিশ দিয়ে গাঁজা কেস দেওয়ার ভয় দেখাতেন, তিনি এখন একেবারে নীরব।
অস্ত্র নিয়ে গাড়ি করে ঘুরছে জামিয়ার সেই বন্দুকবাজ যুবক! ভাইরাল ভয়ানক ভিডিও