Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ধর্ষণ বিরোধী বিল পাশের মুখে আন্দোলনের আগুন ঠান্ডা করার চেষ্টায় বার্তা তৃণমূলের

নারী এবং শিশু নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করা হবে না।

ধর্ষণ বিরোধী বিল পাশের মুখে আন্দোলনের আগুন ঠান্ডা করার চেষ্টায় বার্তা তৃণমূলের

এক্সবার্তায় শাসকদল লিখেছে, এ এক সন্ধিক্ষণ।

শেষ আপডেট: 3 September 2024 12:33

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ ও নারী নির্যাতনের অপরাধে কঠোর শাস্তির আইন সংক্রান্ত বিল পাশ করাতে যাওয়ার আগে মঙ্গলবার সকালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হ্যান্ডলে এই আইনের প্রশংসায় একটি পোস্ট করা হল। এক্সবার্তায় শাসকদল লিখেছে, এ এক সন্ধিক্ষণ। বাংলার বার্তা অত্যন্ত স্পষ্ট। নারী এবং শিশু নিরাপত্তার প্রশ্নে কোনও আপস করা হবে না।

তৃণমূলের আরও বক্তব্য, এই ধর্ষণ বিরোধী বিল বিচারের একটি নতুন মানদণ্ড খাড়া করবে। যেখানে এই ধরনের অপরাধে দ্রুত, সিদ্ধান্তমূলক এবং অবিচল ন্যায় দেওয়া হবে। ছোট্ট এই বার্তায় শাসকদল বোঝাতে চেয়েছে যে, কেন্দ্রীয় সরকারের ন্যায় সংহিতায় ধর্ষণ বিরোধী যে শাস্তির কথা রয়েছে, তার থেকে জোরাল হতে চলেছে রাজ্যের এই আইন সংক্রান্ত বিল।

এদিকে, লালবাজারের সামনে সোমবার রাতে জুনিয়র ডাক্তাররা বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গোব্যাক স্লোগান দেওয়ায় যারপরনাই খুশি ঘাসফুল শিবির। তাদের মতে, রাজনীতি ছিনতাই করার ছকের মুখোশ খসে পড়েছে। যদিও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফাই দিয়ে বলেন, মানুষ আমার উপস্থিতি নিয়ে ভুল বুঝেছে।

অভিজিতের কথায়, শহরের এক বাসিন্দা হিসেবে আমি এখানে এসেছিলাম। তাঁদের পাশে থাকার বার্তা দিতে চেয়েছিলাম। আমি তাঁদের বিরুদ্ধে নই, বোঝাতে চেয়েছিলাম আমিও আপনাদের সঙ্গে আছি। এনিয়েই শাসকদল তৃণমূল এক্সবার্তায় লিখেছে, বিজেপিকে নিজের জায়গা দেখিয়ে দিয়েছেন ডাক্তাররা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো কুভাষী ও নারীবিদ্বেষী নেতার বাংলায় কোনও স্থান নেই।

তৃণমূলের আরও অভিযোগ, বিজেপি একটি দুঃখজনক ঘটনা নিয়ে রাজনীতি করছে। ডাক্তারদের আন্দোলনকে নিজেদের বলে ছিনিয়ে নিতে চাইছে। আর ডাক্তাররাও বিজেপির সেই রাজনীতি ছিনতাই করার ছককে বেরিয়ে যাওয়ার দরজা দেখিয়ে দিয়েছেন।


```