Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ধর্ষণ ছাড়াও অ্যাসিড আক্রান্তের ঘটনাতেও দোষীর ফাঁসি চান মমতা, কী কী প্রস্তাব অপরাজিতা বিলে

শাস্তি আরও কঠোরতর করতে ভারতীয় ন্যায় সংহিতার ধারাগুলিকে সংশোধন করা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

ধর্ষণ ছাড়াও অ্যাসিড আক্রান্তের ঘটনাতেও দোষীর ফাঁসি চান মমতা, কী কী প্রস্তাব অপরাজিতা বিলে

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 3 September 2024 15:45

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিধানসভায় অপরাজিতা মহিলা ও শিশু (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধন) বিলটি পেশ করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।  এ কারণে দুদিনের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছিল। বিল পেশের পর আলোচনা শেষে বিরোধীরা সমর্থন করায় সর্বসম্মতিক্রমে তা পাশ হয়ে যায়। কী আছে এই খসড়া বিলে? মূল কয়েকটি তাৎপর্য ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাস্তি আরও কঠোরতর করতে ভারতীয় ন্যায় সংহিতার ধারাগুলিকে সংশোধন করা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর।

১। এই বিলে প্রস্তাবিত উল্লেখযোগ্য বিষয় হল- ধর্ষণের ঘটনায় নির্যাতিতার যদি মৃত্যু হয় কিংবা নির্যাতিতা কোমা অথবা চিরকালের মতো শারীরিক-মানসিক অথর্ব হয়ে যায়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। 

২। ধর্ষণ-গণধর্ষণের ঘটনায় যে বা যারা দোষী সাব্যস্ত হবে তাদের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড। ঘটনা যদি গুরুতর হয় তাহলে শাস্তি মৃত্যুদণ্ড এবং জরিমানা।

৩। দ্রুত বিচারের ব্যবস্থা রাখা হয়েছে এই বিলে। এফআইআর হওয়ার পর যত দ্রুত তদন্তকাজ শেষ করতে হবে। প্রস্তাবিত বিলে রয়েছে তদন্তের কাজ ২১ দিনের মধ্যে শেষ করতে হবে। এর আগে এর সময়সীমা ছিল ২ মাস। তবে পুলিশ সুপার অথবা সম পদমর্যাদার কেউ লিখিতভাবে যুক্তিযুক্ত কারণ দর্শালে তদন্তের মেয়াদ আর ১৫ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।

৪। জেলাস্তরে স্পেশাল টাস্ক ফোর্স গঠন। যার নাম হবে অপরাজিতা টাস্ক ফোর্স। যার নেতৃত্বে থাকবেন ডেপুটি পুলিশ সুপার। অপরাধের তদন্তে এই টাস্ক ফোর্সই দায়িত্বশীল থাকবে। 

৫। স্পেশাল টাস্ক ফোর্স ছাড়াও ধর্ষণের মামলার দ্রুত বিচারের জন্য বিশেষ আদালত ও তদন্ত দল গঠন করা হবে। রাজ্য সরকার প্রস্তাব রেখেছে, ৫২টি বিশেষ আদালত গঠনের।

৬। আরও উল্লেখযোগ্য হল, অ্যাসিড আক্রান্তের ঘটনাতেও আমৃত্যু যাবজ্জীবন, ক্ষেত্রবিশেষে প্রাণদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত বিলে। মমতা বলেন, চার্জশিটের ১ মাস বা ৩০ দিনের মধ্যে বিচার শেষ হবে।

৭। রাত্রিসাথী: যে যে ক্ষেত্রে মেয়েদের রাতের শিফটে কাজ করতে হয়, সেখানে তাঁদের পূর্ণ নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে এই বিলে। মমতা বলেন, প্রচুর আলো, হাসপাতালের ভিতরে যাতায়াতের জন্য ঘেরা জায়গা সহ নিরাপত্তারক্ষী দিয়ে সম্পূর্ণ সুরক্ষা বলয় গড়ে তোলা হবে।
মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি বলছে এভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারাকে সংশোধন করা যায় না। কিন্তু, অন্ধ্রপ্রদেশের দৃষ্টান্ত টেনে বলেন, নিজের রাজ্য বাঁচাতে অনেকেই এটা করছে। তিনি জোর দিয়ে বলেন, একদিন না একদিন সব রাজ্য আমাদের অনুসরণ করবে। 

রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের মুখের উপর জবাব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, এখন এই বিল রাজ্যপালের কাছে যাবে। উনি তাড়াতাড়ি সই করে দিলেই বিল কার্যকর হবে। রাজ্যপালের সইয়ের পর বিল কার্যকর না হলে দায়িত্ব আমাদের। মমতা আরও বলেন, রাজ্যপালের অনুমোদন পেলেই তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাবে। তিনি সই করলেই এটা আইন হিসেবে কার্যকর করা হবে। তার দায়িত্ব আমাদের।

মমতার অভিযোগ, কিন্তু এই ঘটনা নিয়ে নির্লজ্জ রাজনীতি হচ্ছে। বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে। মনে রাখবেন, বাংলাকে বদনাম করলে আপনার গায়েও তা লাগবে। আমার গায়েও লাগবে। আমাকে এবং বাংলাকে নিয়ে সবসময় কুৎসা চলছে। আমরা যদি নরেন্দ্র মোদী-অমিত শাহের বিরুদ্ধে বলি তাহলে কী করবেন?


```