
শেষ আপডেট: 20 January 2024 07:24
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি কলকাতা মেডিকেল কলেজে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। অর্থোপেডিক বিভাগের দ্বিতীয় বর্ষের দুই জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে রাগিংয়ের অভিযোগ তুলেছিলেন ওই বিভাগেরই প্রথম বর্ষের দুই জুনিয়র চিকিৎসক।
অভিযোগের সত্য়তা খতিয়ে দেখতে কলেজের ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে কর্তৃুপক্ষ। সূত্রের খবর, তদন্তে নেমে অভিযোগের সত্য়তা পেয়েছে তদন্ত কমিটি।
এ ব্যাপারে সম্প্রতি মেডিকেল কর্তৃপক্ষকে রিপোর্টও জমা দিয়েছেন তাঁরা। ওই রিপোর্টের ভিত্তিতেই অভিযুক্ত দুই পড়ুয়ার বিরুদ্ধে কী ধরনের শাস্তি হবে, তা নিয়ে শনিবার বৈঠকে বসতে চলেছে কলেজের অ্য়ান্টি র্যাগিং কমিটি।
কলেজ সূত্রের খবর, সম্প্রতি কলকাতা মেডিকেলের অর্থোপেডিক বিভাগে একটি বন্ধ ঘরে প্রথম বর্ষের দুই পড়ুয়াকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছিল দ্বিতীয় বর্ষের দুই পড়ুয়ার বিরুদ্ধে। তদন্তে নেমে প্রত্যক্ষদর্শী নার্স, স্বাস্থ্য কর্মী-সহ সকলের বয়ান নথিভুক্ত করে তদন্ত কমিটি।
ব়্যাগিংয়ের অভিযোগে গত বছরের ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মেন হস্টেলের এক আবাসিক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন বর্তমান ও প্রাক্তন ছাত্রকে গ্রেফতারও করে পুলিশ। বিষয়টি এখন আদালতের বিচারাধিন।
কলকাতা মেডিকেল সূত্রের খবর, ওইঘটনা থেকে শিক্ষা নিয়ে ক্যাম্পাস ব়্যাগিং মুক্ত করতে গত অগস্টে প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য দু'টি আলাদা হস্টেলের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। তারই মাঝে সামনে আসে এই ব্যাগিংয়ের অভিযোগ।