Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পেটে অসহ্য যন্ত্রণা, গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হল আরও এক জুনিয়র চিকিৎসককে

অনিকেত মাহাতোর পর অনুষ্টুপ মুখোপাধ্যায়। ধর্নামঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আরও এক অনশনরত ডাক্তারি চিকিৎসক।

পেটে অসহ্য যন্ত্রণা, গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হল আরও এক জুনিয়র চিকিৎসককে

অনশনরত জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়।

শেষ আপডেট: 12 October 2024 23:48

দ্য় ওয়াল ব্যুরো: অনিকেত মাহাতোর পর অনুষ্টুপ মুখোপাধ্যায়। ধর্নামঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আরও এক অনশনরত ডাক্তারি চিকিৎসক।

শনিবার রাতে ধর্মতলার ধর্নামঞ্চে অনুষ্টুপ মুখোপাধ্যায় নামে ওই জুনিয়র চিকিৎসকের শারীরিক অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে দ্রুত গ্রিন করিডর করে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি সঙ্কটজনক।

গত শনিবার অর্থাৎ ৫ অক্টোবর থেকে ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। এদিন তা অষ্টম দিনে পা দিল। এর আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অনিকেত মাহাতোকে। এবার অনুষ্টুপ। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আমরণ অনশনের পথ থেকে সরে আসবেন না। 

বস্তুত, গত ৫ অক্টোবর থেকে যে ৬ জন চিকিৎসক আমরণ অনশন শুরু করেছিলেন অনুষ্টুপ তাঁদেরই অন্যতম। কলকাতা মেডিক্যাল কলেজের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষে পড়ে অনুষ্টুপ। সূত্রের খবর, শুক্রবার থেকেই তাঁর শারীরিক অবনতি হচ্ছিল। এদিন রাত ১০টার পর থেকে তাঁর পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। 

এরপরই তড়িঘড়ি অ্যাম্বুলেন্স এনে গ্রিন করিডর করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। এদিকে এদিন সকালেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অনশনরত জুনিয়র চিকিৎসক অলোক বর্মাকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে সিসিইউতে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্যদিকে অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে সঙ্কটজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল আরজি কর হাসপাতালে।

একের পর এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়লেও আন্দোলনকারীরা জানিয়েছেন, সরকার দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।


```