Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বারুইপুরে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ, অভিযুক্তকে জ্যান্ত পুঁতে ফেলতে চায় পরিবার!

নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁর স্বামী সন্তানকে নিয়ে স্কুলে গেছিলেন।

বারুইপুরে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ, অভিযুক্তকে জ্যান্ত পুঁতে ফেলতে চায় পরিবার!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 September 2024 10:33

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে গৃহবধূকে ধর্ষণ করেছেন তাঁরই প্রতিবেশী! এমনই অভিযোগ এসেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে। অভিযুক্তকে জ্যান্ত পুঁতে ফেলতে চায় গৃহবধূর পরিবার! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্ত প্রতিবেশী পলাতক। 

নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁর স্বামী সন্তানকে নিয়ে স্কুলে গেছিলেন। বাড়িতে তখন আর কেউই ছিল না। এই সময়ে তাঁর প্রতিবেশী বাড়িতে আসেন। তিনি দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাঁকে চেপে ধরে ভিতরের ঘরে নিয়ে চলে যান এবং ধর্ষণ করেন! শুধু তাই নয়, ঘটনার পর তাঁর সন্তানকে খুনের হুমকি দিয়েছিলেন তিনি। তাই প্রথমে কাউকেই ধর্ষণের কথা বলেননি তিনি। 

পরে স্বামী বাড়ি ফিরলে সাহস করে এই ঘটনার কথা বলেন নির্যাতিতা। তারপরই থানায় যান তিনি। পরিবার ক্ষোভ প্রকাশ করে বলেছে, পুলিশ যদি এই ঘটনায় কোনও ব্যবস্থা না নিতে পারে তাহলে তাঁরা আইন নিজের হাতে তুলে নেবেন। জ্যান্ত পুঁতে দেবেন ধর্ষককে! যদিও পুলিশে তরফে আশ্বাস দেওয়া হয়েছে, তাঁরা দ্রুত অপরাধীকে গ্রেফতার করবে। এখন তাঁর খোঁজেই তল্লাশি শুরু করা হয়েছে। 

অভিযুক্তর স্ত্রী পুলিশকে বলেছেন, ঘটনার সময়ে তিনি এবং তাঁর বড় ছেলে কেউ বাড়িতে ছিলেন না। ছোট ছেলে থাকলেও সে ঘুমোচ্ছিল। তাই এই ঘটনা সম্পর্কে তাঁরা প্রথমে কিছুই জানতে পারেননি। তবে তিনি এও বলেছেন, তাঁর স্বামীর দোষ প্রমাণ হলে তাঁকে যেন উচিত শাস্তি দেওয়া হয়।   


```