Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ক্যানিংয়ের অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও ১, ধৃত বিবাদীবাগের দোকানের কর্মী

কার্তুজ কাণ্ডে এখন পুলিশের নজরে রয়েছে বিবাদী বাগের অস্ত্রের দোকান। আগেই সেই দোকানের এক কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ।

ক্যানিংয়ের অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও ১, ধৃত বিবাদীবাগের দোকানের কর্মী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 February 2025 13:07

দ্য ওয়াল ব্যুরো: ক্যানিংয়ের জীবনতলা থেকে ৭ এমএম পিস্তলের ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় ৫ জন গ্রেফতার হয়েছিল। সেই গ্রেফতারির সংখ্যা বাড়ল। আরও একজনকে পাকড়াও করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতের নাম শান্তনু সরকার বলে জানা গেছে। 

কার্তুজ কাণ্ডে এখন পুলিশের নজরে রয়েছে বিবাদী বাগের অস্ত্রের দোকান। আগেই সেই দোকানের এক কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ এবং দোকানটিও সিল করে দেওয়া হয়েছে। এবার জানা গেছে, শান্তনুও ওই দোকানের কর্মী ছিলেন। অনুমান করা হচ্ছে, ওই দোকান থেকেই বিগত কয়েক মাস বা বছর ধরে লাগাতার বন্দুক, গুলি পাচার করা হয়েছে। তবে সেই সংখ্যা ঠিক কত, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই বন্দুকের দোকানের রেজিস্টারে প্রচুর গরমিল রয়েছে। কার্তুজের স্টকের সঙ্গে রেজিস্টারের তথ্য না মেলায় তদন্তকারীরা মনে করছেন, এই বন্দুকের দোকান থেকেই দুষ্কৃতীদের হাতে পৌঁছে যেত কার্তুজ। প্রসঙ্গত, মাত্র কয়েক সপ্তাহ আগে শিয়ালদহ সংলগ্ন এলাকায় একটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছিল। তারপর সুরেন্দ্রনাথ কলেজের সামনে বৈঠকখানা লেন থেকে অস্ত্র উদ্ধার হয়। বড়বাজার থানা এলাকা থেকেও সাম্প্রতিক সময়ে অস্ত্র উদ্ধার হয়েছে। 

ঘটনাচক্রে, দুটি ঘটনার সঙ্গেই উত্তরপ্রদেশের যোগ পেয়েছে পুলিশ। পুলিশি তদন্তে উঠে আসে, প্রায় সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ডাকাতির উদ্দেশে কলকাতায় এসেছিল। ক্যানিংয়ের ঘটনার সঙ্গেও যোগী রাজ্যের কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। 


```