Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ, এবার মুর্শিদাবাদে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার ডোমকল থানার কর্মরত। নাম সালাম মণ্ডল। মুর্শিদাবাদ জেলাপুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ জানালে অভিযুক্তের বিরুদ্ধে ৬৯, ৭৭ ধারায় মামলা রুজু হয়।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ, এবার মুর্শিদাবাদে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

ডোমকল থানা

শেষ আপডেট: 1 December 2024 16:59

দ্য ওয়াল ব্যুরো: আবারও প্রশ্নের মুখে সিভিক ভলান্টিয়ার। আবারও ধর্ষণের অভিযোগ। এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে।

ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার ডোমকল থানার কর্মরত। নাম সালাম মণ্ডল। মুর্শিদাবাদ জেলাপুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ জানালে অভিযুক্তের বিরুদ্ধে ৬৯, ৭৭ ধারায় মামলা রুজু হয়।

নির্যাতিতার দাবি, শুধু যে সহবাস, তা নয়; ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ারও ভয় দেখায় ওই সিভিক ভলান্টিয়ার। তারপর জোর করে সহবাস করা হয় বলে অভিযোগ।

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ও একজন সিভিক ভলান্টিয়ার। এই আবহে যখন গোটা রাজ্য তোলপাড়, তখনই আবার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল আরেক সিভিকের বিরুদ্ধে। 

ঘটনাটা খাস কলকাতার এন্টালির। গত মাসের শুরুতে ওই সিভিক ভলান্টিয়র মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে ঢুকে যায়। তারপর শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলা চিৎকার করলে ওই সিভিক ভলান্টিয়র ঘর থেকে বেরিয়ে যায়। 


```