Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আরও ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা, সরকারি কর্মীদের জন্য সুখবর রাজ্য বাজেটে

জানুয়ারি মাসে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। সেই সময় ডিএ বেড়ে হয় ১০ শতাংশ। এখন আরও ৪ শতাংশ বাড়ায় ডিএ বেড়ে হল ১৪ শতাংশ। আগামী মে মাস থেকেই এই ডিএ কার্যকর হবে।

আরও ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা, সরকারি কর্মীদের জন্য সুখবর রাজ্য বাজেটে

শেষ আপডেট: 8 February 2024 20:04

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বাজেটে বিরাট ঘোষণা। সরকারি কর্মচারীরা সুখবর পেলেন বৃহস্পতিবার। আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হল। 

এর আগে গত বছর পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। জানুয়ারি মাসে মাস থেকে তা কার্যকর হয়েছিল। এই সময় ডিএ বেড়ে হয় ১০ শতাংশ। এখন আরও ৪ শতাংশ বাড়ায় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হল ১৪ শতাংশ। আগামী মে মাস থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হবে। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৪৬ শতাংশ হারে ডিএ পান। বৃহস্পতিবারের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল ১৪ শতাংশ। কেন্দ্র এবং রাজ্যের ডিএ-র ফারাক এই মুহূর্তে ৩২ শতাংশ। 

পাশাপাশি ঘোষণা করা হয়েছে, চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে ৩,০০০ টাকা এবং ৩,৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ৫০,০০০ কর্মী উপকৃত হবেন বলে জানান হয়। তার জন্য ২৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

রাজ্যে সরকারি কর্মীদের একটা বড় অংশ এখনও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছে। তাদের একটাই প্রশ্ন, কেন্দ্রীয় হারে তাঁরা কেন ডিএ পাবেন না? এই আন্দোলনের মধ্যেই বাজেটে আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হল। 


```