Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রায় পুনর্বিবেচনার আর্জি, আনিস খানের রহস্য মৃত্যুতে ফের হাইকোর্টের দ্বারস্থ পরিবার

আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ছাত্রনেতার পরিবার। শুক্রবার মামলাটি শুনানির জন্য ওঠে। 

রায় পুনর্বিবেচনার আর্জি, আনিস খানের রহস্য মৃত্যুতে ফের হাইকোর্টের দ্বারস্থ পরিবার

শেষ আপডেট: 1 December 2023 13:36

দ্য ওয়াল ব্যুরো: আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ছাত্রনেতার পরিবার । এই মামলায় হাইকোর্ট আগে যে রায় দিয়েছে, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে তারা। গত বৃহস্পতিবার এবিষয়ে বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেছিলেন আনিস খানের পরিবারের আইনজীবী। শুক্রবার মামলাটি শুনানির জন্য ওঠে। 

আনিস খানের পরিবার প্রথম থেকেই ঘটনাটিতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পরিবার। কিন্তু বিচারপতি মান্থা সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। আদালত জানিয়েছিল, এখনই এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রয়োজন নেই। তদন্ত করবে রাজ্যের সংস্থাই।

 সম্প্রতি এই মামলায় চার্জশিট ফাইল করেছে সিআইডি। কিন্তু চার্জশিটে অনেক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ পরিবারের। তাই ছাত্রনেতার পরিবার চায়, বিচারপতি তাঁদের আবেদন আরও এক বার বিবেচনা করে দেখুক। আনিস খানের পরিবারের তরফে হাইকোর্টে জানানো হয়েছে, সিআইডি তদন্তের উপর তাঁরা ভরসা করতে পারছেন না। রাজ্যের তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে, তাতে ত্রুটি রয়েছে। 

অন্যদিকে, সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের আবেদন খারিজকে চ্যালেঞ্জ করে মামলা এখন ঝুলে রয়েছে ডিভিশন বেঞ্চে। এই অবস্থায় নিম্ন আদালতের নির্দেশের চ্যালেঞ্জের মামলা শুনতে নারাজ বিচারপতি মান্থা। তিনি মামলা পাঠিয়ে দিলেন ডিভিশন বেঞ্চে। নিম্ন আদালতে বিচার চলায় এক্ষেত্রে কোনও স্থগিতাদশ দেয়নি সিঙ্গেল বেঞ্চ। 

মামলাটিতে এদিন বিচারপতি বলেন, সিবিআই তদন্তের আবেদন যখন ডিভিশন বেঞ্চে রয়েছে তখন সিঙ্গল বেঞ্চের এই আবেদন শোনার কোনও জায়গা নেই। আগামী  ১২ ডিসেম্বর থেকে আনিস খানের মৃত্যুর ঘটনায় নিম্ন আদালতে ট্রায়াল শুরু হবে। যদিও হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ৬ মাসের মধ্যে বিচার শেষ করার। কিন্তু ইতিমধ্যে সেই সময় পেরিয়ে গিয়েছে।  

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি বাড়ির ছাদ থেকে পড়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয় ছাত্র নেতা আনিস খানের। আনিসের মৃত্যু স্বাভাবিক নাকি খুন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনাটিতে অভিযোগের আঙুল ওঠে পুলিশের দিকে। রাজ্য সরকারের তরফে সিট গঠন করে তদন্ত শুরু করা হলেও সিবিআই তদন্তের দাবি জানায় পরিবার।


```