Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Anis Khan: ফিরহাদের বিরুদ্ধে আনিসের বাবা বিস্ফোরক, টাকা দিয়ে কিনতে এসেছিল

দ্য ওয়াল ব্যুরো: ছেলের (Anis Khan) মৃত্যুর বিচার চাই, টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, রামপুরহাট কাণ্ড নিয়ে বলতে গিয়ে ফের সিবিআই তদন্তের দাবি তুললেন আনিসের বৃদ্ধ বাবা সালেম। তিনি বললেন, তাঁকেও টাকা দিয়ে কিনতে এসেছিল সরকারের লোকজন। দুটো চাকরি,

Anis Khan: ফিরহাদের বিরুদ্ধে আনিসের বাবা বিস্ফোরক, টাকা দিয়ে কিনতে এসেছিল

শেষ আপডেট: 25 March 2022 15:44

দ্য ওয়াল ব্যুরো: ছেলের (Anis Khan) মৃত্যুর বিচার চাই, টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, রামপুরহাট কাণ্ড নিয়ে বলতে গিয়ে ফের সিবিআই তদন্তের দাবি তুললেন আনিসের বৃদ্ধ বাবা সালেম। তিনি বললেন, তাঁকেও টাকা দিয়ে কিনতে এসেছিল সরকারের লোকজন। দুটো চাকরি, পাঁচ লক্ষ টাকার লোভ দেখানো হয়েছিল। কিন্তু তিনি বিক্রি হওয়ার লোক নন। টাকা দিয়ে ছেলের মৃত্যুর তদন্ত ধামাচাপা দেওয়া যাবে না। ন্যায়বিচার দিতেই হবে রাজ্য সরকারকে।

ছেলের মৃত্যুর তদন্ত প্রক্রিয়ায় খুশি নন আনিসের বাবা। এ ব্যাপারে বার বার কড়া ভাষায় সরকারের সমালোচনা করেছেন। সিবিআই তদন্তের দাবিতে অনড় থেকেছেন। এমনকি আনিসের প্রয়োজনীয় নথিপত্রও সিটকে দিতে রাজি হননি। আনিসের মৃত্যুর পরপরই সরকার পক্ষের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক সালেমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আনিসের পরিবার জানিয়েছিল, তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চাকরির অফার নিয়ে এসেছিল। তখনও আনিসের বাবা বলেছিলেন, টাকা ও চাকরির বিনিয়ময়ে বিক্রি হতে তিনি রাজি নন। ছেলের মৃত্যু সুবিচারই চায় তাঁর পরিবার।

রামপুরহাটের ঘটনায় মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর ভূমিকায় যে তিনি সন্তুষ্ট নন, তা স্পষ্ট করেছেন আনিসের বাবা। তাঁর বক্তব্য, রামপুরহাটে ১০-১১ জনকে পুড়িয়ে মারা হয়েছে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে এসেছেন মুখ্যমন্ত্রী। এদিকে তাঁর দলের লোকজনই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। সালেম বলেন, "আমাকেও টাকা দিয়ে কিনতে এসেছিল। কিন্তু আমি বিক্রি হব না।"

ববিকে আনিসের বাড়িতে ঢুকতে দিল না জনতা, গো ব্যাক স্লোগান গ্রামবাসীদের

প্রসঙ্গত উল্লেখ্য, এদিনই নিহত ছাত্রনেতা আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ববি হাকিম। তাঁর সঙ্গেই ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। মন্ত্রীদের গ্রামে ঢুকতে দেখেই রাস্তা আটকে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। স্লোগান ওঠে গো ব্যাক ববি হাকিম, গো ব্যাক পুলক রায়। এর আগে আনিসের মৃত্যুর তদন্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে গিয়েছিলেন কাশেম। এদিন সেই কাশেম গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিন্তু তাতেও লাভ হয়নি। ক্ষোভ এতটাই ছিল যে, রাজ্যের দুই মন্ত্রীকে ওখান থেকেই ফেরত পাঠিয়ে দেয় স্থানীয়রা। আনিসের পরিবারের দাবি, মন্ত্রীরা এতদিন কী করছিল? ৪১ দিন পরেও আনিসের মৃত্যুর তদন্তপ্রক্রিয়া সেই তিমিরেই রযেছে। রাজ্য সরকারের তদন্তকারী দলকে ভরসা নেই, সিবিআই তদন্তই চায় আনিস খানের পরিবার। এর পরেই আনিসের বাবা মন্তব্য করেন, টাকা দিয়ে কিনতে এসেছিল সরকার। কিন্তু তাঁর মাথা বিক্রি হওয়ার নয়।


```