
শেষ আপডেট: 20 September 2023 08:51
দ্য ওয়াল ব্যুরো: তারকা (Celebrity) হওয়ার অন্যতম শর্ত হল, ব্যক্তিজীবনে গোপনীয়তার সঙ্গে আপস করতে হবে। রুপোলি পর্দার বাইরেও তাঁরা কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন, কার সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন, ভক্তকূল সেসবই নখদর্পণে রাখতে চান। আজকাল অবশ্য নায়ক-নায়িকারা নিজেরাও জনসংযোগের জন্য নিজেরাই ব্যক্তিজীবনের দ্বার হাট করে খুলে দেন অনুরাগীদের জন্য। স্বেচ্ছায় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হতেও ভালবাসেন তাঁরা। তাঁদের ছবি, কণ্ঠস্বর অনেকেই বাণিজ্যিক কারণে ব্যবহার করে থাকেন।
অনুমতি নিয়ে তা করা হলে সমস্যা নেই, কারণ সেক্ষেত্রে বিপুল অঙ্কের পারিশ্রমিক দিতে হয় তাঁদের। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা করা হয় সংশ্লিষ্ট অভিনেতা-অভিনেত্রীর অনুমতি ছাড়াই। তাতেই আপত্তি জানিয়েছিলেন অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor privacy rights)। বিনা অনুমতিতে যাতে তাঁর নাম, কণ্ঠ, ছবি ব্যবহার না করা হয়, সে ব্যাপারে আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তাঁর সেই আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট (Delhi high court)।
এর আগে একই আবেদন নিয়ে অমিতাভ বচ্চনও (Amitabh Bacchan) আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিগ বির আইনজীবীর তরফ থেকে হাইকোর্টে আবেদন করা হয়, যাতে অমিতাভের নাম, কণ্ঠস্বর, ছবির উপর শুধুমাত্র তাঁর অধিকার থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। প্রবাদপ্রতিম অভিনেতার অনুমতি ছাড়া কেউ সেগুলি ব্যবহার করতে না পারে যাতে, তার আবেদন করা হয় কোর্টে। সেই আবেদনও মঞ্জুর করেছিলেন বিচারপতি।
আদালত জানিয়েছে, অনিল কাপুরের ব্যক্তিগত তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই প্রযোজ্য, এমনটা নয়। সারা বিশ্বেই কেউ এই কাজ করতে পারবেন না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
আধার আতঙ্ক! ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট, ব্যাঙ্ক বাঁচাওয়ের চিঠি রিজার্ভ ব্যাঙ্ককে