Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ডাক্তারি ছাত্রী খুনে অভিযুক্তকে আড়াল করছে অনিকেতরা? নটোরিয়াস ক্রিমিনালের নাম লিখলেন কুণাল

ডাক্তারি ছাত্রী খুনে অভিযুক্তকে আড়াল করছে অনিকেতরা? নটোরিয়াস ক্রিমিনালের নাম লিখলেন কুণাল

অনিকেত মাহাতো, কুণাল ঘোষ ও অরূপ চক্রবর্তী।

শেষ আপডেট: 25 October 2024 18:38

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য দফতরকে না জানিয়ে একতরফা ভাবে ৫৩ জন ডাক্তারি ছাত্রকে সাসপেন্ড করা নিয়ে আরজি করের অধ্যক্ষর উদ্দেশে প্রশ্ন ছুড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের সেই বৈঠকে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, 'ম্যাডাম, ওরা নটোরিয়াস ক্রিমিনাল'।

এবার সেই অনিকেতদের বিরুদ্ধেই আর এক 'ক্রিমিনাল' কে আড়াল করার গুরুতর অভিযোগ আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, অরূপ চক্রবর্তীরা।

সোশ্যাল পোস্টে কুণাল, অরূপরা লিখেছেন, ২০২১ সালের ২৬ জানুয়ারি রামপুরহাট মেডিক্যাল কলেজের হস্টেলের
ঘর থেকে ডাক্তারি ছাত্রী মধুমিতা ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। 

কুণাল, অরূপদের অভিযোগ, "কলেজে দাদাগিরি, থ্রেট কালচারের সাথে মধুমিতা ঘোষের খুনে অভিযুক্ত সেদিনের সেই শাহবাজ এখন থ্রেট কালচারের বিরুদ্ধে ডায়ালগ দিচ্ছে সাথে জাস্টিসের স্লোগান। আর অনিকেত মাহাতোদের দেওয়া নটোরিয়াস ক্রিমিনালের(!) লিস্টে কিন্তু এর নাম থাকে না, কারণ উনি অনিকেতদের লবির।"

অনিকেত-সহ আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে তৃণমূলের দুই নেতা আরও লিখেছেন, '২০২১ সালের সেই এফআইআর কপি এবং মধুমিতার বাবার অভিযোগপত্র দেওয়া রইল, আশা করব জুনিয়র ডাক্তারবাবুরা এবারে পরিষ্কার করে জানাবেন যে এই শাহবাজ শেখ (যাকে ছবিতে দেখা যাচ্ছে গোল চিহ্নিত করা) তিনি সমাজসেবী নাকি নটোরিয়াস ক্রিমিনাল!! অপেক্ষায় রইলাম।'

এ ব্যাপারে অনিকেত মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল বেজে গিয়েছে। ফলে জানা যায়নি প্রতিক্রিয়া। তবে কুণাল, অরূপদের অভিযোগ ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।


```