Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রাসেল-নারিন রেকর্ড গড়বেন ইডেনে! সেঞ্চুরি করবেন আন্দ্রে, ১৫০ হবে সুনীলের

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে কলকাতা (KKR)। তিন বছর পর ঘরের মাঠে নামছেন সুনীল নারিন (Sunil Narine), আন্দ্রে রাসেলরা (Andre Russell)। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে

রাসেল-নারিন রেকর্ড গড়বেন ইডেনে! সেঞ্চুরি করবেন আন্দ্রে, ১৫০ হবে সুনীলের

শেষ আপডেট: 6 April 2023 16:34

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার সন্ধ্যায় বেঙ্গালুরুর বিরুদ্ধে নামছে কলকাতা (KKR)। তিন বছর পর ঘরের মাঠে নামছেন সুনীল নারিন (Sunil Narine), আন্দ্রে রাসেলরা (Andre Russell)। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে অল্পের জন্য হারতে হয়েছে তাঁদের। তাই ইডেনে চলতি মরসুমে প্রথম জয় পেতে মরিয়া কেকেআর।

IPL Logo

আজ কি ইডেন দেখতে পাবে নারিনের ঘূর্ণি, কিংবা রাসেল ঝড়, তা সময়ই বলবে। কিন্তু ম্যাচ শুরুর আগেই দুই নজিরের সামনে দাঁড়িয়ে এই দুই নাইট তারকা। যা নিয়ে ইতিমধ্যেই ফুটছে কলকাতা শিবির।

নারিন ও রাসেল, এই দুই তারকার মধ্যে রয়েছে প্রচুর মিল। দু'জনেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। আইপিএল (Indian Premier League -IPL) দুনিয়ায় এই দুই ক্যারিবিয়ান তারকাই প্রথম থেকেই একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন। কেকেআরের জার্সিতে বৃহস্পতিবার রাসেল শততম ম্যাচ খেলতে নামছেন। অন্যদিকে, নারিন খেলবেন ১৫০ তম ম্যাচ।

আইপিএলে কেকেআরের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন নারিন। ১৫৩টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকের নাম রাসেল। তিনি কেকেআরের জার্সিতে উইকেট নিয়েছেন ৮৯টি। পাশাপাশি ব্যাটেও রয়েছে রানের ফুলঝুরি। কলকাতার হয়ে তৃতীয় সর্বোচ্চ রানের (২০৭০) অধিকারী তিনিই। এখন দেখার বিরাট কোহলিদের বিরুদ্ধে এই দুই তারকা কী করেন।

বিরাটের আয় জানলে চোখ কপালে উঠবে! আইপিএল সংসারের ধনীতম সদস্য তিনিই


```