Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ইতালিয়ান কি অনুপ্রবেশকারী নয়? কংগ্রেসকে খোঁচা বিজেপির

দ্য ওয়াল ব্যুরো : সোমবার লোকসভায় বিজেপির তীব্র সমালোচনা করেন কংগ্রেসের অধীর চৌধুরি। তার পালটা জবাবে কংগ্রেস সভানেত্রীকে 'বিদেশিনী' বলে পরোক্ষে খোঁচা দিলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। সেই সঙ্গে 'এই অপমানের' জন্য কংগ্রেসের 'নিঃশর্ত ক্ষমাপ্

ইতালিয়ান কি অনুপ্রবেশকারী নয়? কংগ্রেসকে খোঁচা বিজেপির

শেষ আপডেট: 2 December 2019 11:46

দ্য ওয়াল ব্যুরো : সোমবার লোকসভায় বিজেপির তীব্র সমালোচনা করেন কংগ্রেসের অধীর চৌধুরি। তার পালটা জবাবে কংগ্রেস সভানেত্রীকে 'বিদেশিনী' বলে পরোক্ষে খোঁচা দিলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। সেই সঙ্গে 'এই অপমানের' জন্য কংগ্রেসের 'নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা' দাবি করেছে বিজেপি। এদিন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি বলেন, "আমার মতে নরেন্দ্র মোদী এবং অমিতজিও অনুপ্রবেশকারী। তাঁদের বাড়ি গুজরাতে, কিন্তু তাঁরা দিল্লিতে এসেছেন।" নাগরিকত্ব সংশোধনী বিলের সমালোচনা করে তিনি বলেন, "ভারত সকলেরই জন্য। হিন্দু, মুসলমান ও অন্যান্য ধর্মের লোকজন, সকলেই ভারতের নাগরিক। বিজেপি আতংক সৃষ্টি করছে যে, মুসলমানদের ভারত থেকে তাড়িয়ে দেবে। তাদের ওই কাজটি করার ক্ষমতা নেই। কিন্তু তারা সবাইকে বোঝাতে চাইছে, আগামী দিনে এদেশে হিন্দুরা থাকবে, মুসলমানদের চলে যেতে হবে।" অধীরবাবুর এই মন্তব্যের জবাবে বিজেপির সম্বিত পাত্র হিন্দিতে টুইট করেন, গুজরাতিরা যদি অনুপ্রবেশকারী হন তা হলে ইতালীয়রা কী? সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, কংগ্রেসের নিজেদের নেতাই অনুপ্রবেশকারী। তারা আবার অন্য দলের নেতাদের অনুপ্রবেশকারী বলছে। তাঁর কথায়, "যাঁরা মোদীজিকে নির্বাচিত করেছেন, তাঁদের অপমান করেছে কংগ্রেস। তিনি বিরাট ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করেছেন। বিদেশেও অনেকে মোদীজিকে পছন্দ করেন।" স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনা করছেন। গত শুক্র ও শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার তিনি আরও একবার তাদের সঙ্গে বৈঠকে বসবেন।

```