Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

৩ বছরের ছেলেকে দেওয়ালে মাথা ঠুকে খুন বাবার! আনন্দপুরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: আনন্দপুর শিশু খুনের ঘটনার কিনারা করল পুলিশ (Anandapur Child Murder)। একসপ্তাহ পর নিজের ৩ বছরের ছেলেকে খুন করার অপরাধে গ্রেফতার করা হল বাবাকে। টানা ১১ ঘণ্টা পুলিশি জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। গত রবিবা

৩ বছরের ছেলেকে দেওয়ালে মাথা ঠুকে খুন বাবার! আনন্দপুরের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

শেষ আপডেট: 13 November 2022 06:11

দ্য ওয়াল ব্যুরো: আনন্দপুর শিশু খুনের ঘটনার কিনারা করল পুলিশ (Anandapur Child Murder)। একসপ্তাহ পর নিজের ৩ বছরের ছেলেকে খুন করার অপরাধে গ্রেফতার করা হল বাবাকে। টানা ১১ ঘণ্টা পুলিশি জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত।

গত রবিবার আনন্দপুর থানা এলাকার বাসিন্দা বিজয় বড়াল ও সোনির ৩ বছরের ছেলে রোহনের বালতির জলে ডুবে মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে। রোহনের দিদিমার অভিযোগের পরেই তদন্ত শুরু করে আনন্দপুর থানার পুলিশ। তদন্তে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

কী ঘটেছিল সেদিন?

পুলিশ সূত্রে খবর, গত রবিবার বাড়িতেই মদ্যপান করছিল বিজয়। বাড়িতে তখন আর কেউ ছিল না। সোনি গিয়েছিল তার বাপের বাড়ি। সেই সময় রোহন এসে তার বাবাকে জানায় সে শৌচাগারে যাবে। মদ্যপানের আসর ছেড়ে যেতে হবে বলে রেগে যায় বিজয়। রাগের মাথায় বাথরুমে নিয়ে গিয়ে ছেলেকে দেওয়ালে ধাক্কা মারে সজোরে। দেওয়ালে মাথা ঠুকে যায় রোহনের। জ্ঞান হারায় রোহন।

ছেলেকে এমন অবস্থায় রেখে বিজয় সোনিকে ফোন করে বাড়ি ফিরতে বলে। সোনি বাড়ি ফিরে দেখে ছেলে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। এরপর তাকে নিয়ে হাসপাতালে যায় ওই দম্পতি। চিকিৎসকেরা রোহনকে মৃত বলে ঘোষণা করেন। তড়িঘড়ি ডেথ সার্টিফিকেট লিখিয়ে নিয়ে রোহনকে কবর দেয় তারা।

কিন্তু নাতির মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় রোহনের দিদিমা থানায় অভিযোগ জানান। পুলিশ এসে কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেতেই পুলিশ জানতে পারে, ওই শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ তদন্ত শুরু করার পর থেকেই বেপাত্তা হয়ে যায় বিজয় ও সোনি। পুলিশের প্রাথমিক অনুমান হয়, বিজয়ই খুন করেছে তার ছেলেকে। পুলিশ মোবাইল ফোনের টাওয়ার ট্র্যাক করে খোঁজ পায় তাদের। তারপরই গ্রেফতার করা হয় বিজয়কে।

সোনারপুরে আঁশবঁটি হাতে তাণ্ডব মহিলার! হামলার শিকার ৬ পুলিশকর্মী


```