Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

SIR শুরুর পর প্রথমবার রাজ্যে আসছেন অমিত শাহ, ২৬-এর লক্ষ্যে ভোট কৌশল নিয়ে বৈঠকের সম্ভাবনা

শনিবার বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Bengal Visit)। নদিয়ার তাহেরপুরে সভা করার কথা ছিল তাঁর। দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছে  গিয়েছিলেন।

SIR শুরুর পর প্রথমবার রাজ্যে আসছেন অমিত শাহ, ২৬-এর লক্ষ্যে ভোট কৌশল নিয়ে বৈঠকের সম্ভাবনা

অমিত শাহ (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 December 2025 00:19

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পর এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এসআইআর (SIR) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর এটাই তাঁর প্রথম বঙ্গ সফর হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর কলকাতায় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2026)। বিজেপির টার্গেট বাংলায় সরকার গঠন করা। সেই লক্ষ্যেই একের পর এক কর্মসূচি নিয়ে বাংলায় আসছে কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রে খবর, কলকাতায় বিজেপির রাজ্য নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করতে পারেন তিনি। সেখানে ভোট কৌশল নিয়ে আলোচনা হতে পারে। ওইদিনই একটি সাংবাদিক সম্মেলনও করতে পারেন অমিত শাহ। আগামিকাল অর্থাৎ সোমবার শাহ সফরের চূড়ান্ত কর্মসূচি তৈরি করা হবে বলে খবর।

শনিবার বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi Bengal Visit)। নদিয়ার তাহেরপুরে সভা করার কথা ছিল তাঁর। দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছে  গিয়েছিলেন। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সভাস্থলে তাঁর কপ্টার ল্যান্ড করতে পারেনি। ঘুরিয়ে ফের বিমানবন্দরেই নিয়ে যাওয়া হয় কপ্টার। তবে সেখান থেকেই বিজেপির কর্মী-সমর্থকদের উদ্দেশে অডিও বার্তা দেন তিনি। 

প্রধানমন্ত্রী বাংলা থেকে 'জঙ্গলরাজ' মুক্ত করার বার্তা দিয়ে বলেন, "বিহারে বিজেপি ‘জঙ্গলরাজ’ শেষ করেছে। তার প্রমাণ, ২০ বছর পরেও মানুষ বিজেপিকে আগের চেয়েও বেশি আসন দিয়েছে। এখন পশ্চিমবঙ্গেও একইভাবে এক ধরনের ‘মহাজঙ্গলরাজ’ চলছে। এই পরিস্থিতি থেকে রাজ্যকে মুক্ত করা জরুরি। তিনি বলেন, শুধু রাজনীতিবিদ নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে শিশুদের মুখেও একই কথা শোনা যাচ্ছে- গ্রাম, শহর, পাড়া সর্বত্র মানুষ বলছে, তারা বাঁচতে চায়। আর সেই মুক্তির পথ হিসেবে তারা বিজেপিকেই দেখছে।"

প্রধানমন্ত্রী বিজেপিকে (BJP) সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গড়তে দিলে দ্রুত উন্নয়ন হবে। তাঁর দাবি, বিজেপি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বললে বিরোধীরা ‘গো ব্যাক মোদী’ স্লোগান তোলে, কিন্তু অনুপ্রবেশকারীদের বিষয়ে তারা নীরব থাকে। মোদীর অভিযোগ, 'যেসব অনুপ্রবেশকারী বাংলাকে কব্জা করার পরিকল্পনা করেছে, তৃণমূল কংগ্রেস আসলে তাদেরই সমর্থন করছে। এটিই তৃণমূলের প্রকৃত চরিত্র।'

তিনি আরও বলেন, "অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই তৃণমূল বাংলায় এসআইআর-এর বিরোধিতা করছে।" ত্রিপুরার উদাহরণ টেনে মোদী বলেন, "সেখানে দীর্ঘ ৩০ বছর কমিউনিস্ট ও বামপন্থীরা রাজ্যটিকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু ত্রিপুরাবাসী বিজেপিকে সুযোগ দেওয়ার পর রাজ্যে উন্নয়ন হয়েছে।"

বাংলার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, "বামেদের হাত থেকে রাজ্য মুক্ত হওয়ার পর মানুষের আশা ছিল পরিবর্তন আসবে।" কিন্তু তৃণমূল বামেদের খারাপ দিক ও খারাপ লোকদের নিজেদের দলে জায়গা দিয়েছে। সেই কারণেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে দাবি করেন তিনি। গতকাল (২০ ডিসেম্বর) সন্ধেয় নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্য়ান্ডেলে লেখেন, "প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে আমরা সর্বদা তাঁদের পাশে থাকব...।" 

নির্বাচনের বাকি আর কয়েক মাস। এর মধ্যে ফের বঙ্গ সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী, সূত্রের খবর এমনটাই। তবে তাঁর আগে অমিত শাহের সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 


```