Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

West Bengal Election 2026: মমতার সরকারের বিরুদ্ধে 'চার্জশিট' দিতে রাতেই শহরে আসছেন অমিত শাহ

বিজেপি এখনও সব কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি - ১৯টি আসনে প্রার্থী বাকি রয়েছে। তার মধ্যেই প্রচারে গতি বাড়িয়েছে পদ্ম শিবির। বিশেষ করে রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়ানোর চেষ্টা চলছে।

West Bengal Election 2026: মমতার সরকারের বিরুদ্ধে 'চার্জশিট' দিতে রাতেই শহরে আসছেন অমিত শাহ

অমিত শাহ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 27 March 2026 12:53

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা ভোটের আবহে (West Bengal Assembly Election 2026) ফের কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিজেপি সূত্রে খবর, শনিবার তিনি দলের নির্বাচনী ইস্তেহার (BJP Election Manifesto 2026) প্রকাশ করতে পারেন। তবে তার আগেই তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ (Chargesheet Against TMC) প্রকাশ করে আক্রমণের সুর চড়াতে চাইছে গেরুয়া শিবির।

জানা গিয়েছে, শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছনোর কথা অমিত শাহর (Amit Shah)। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

শনিবার দুপুর ১২টায় শহরের একটি হোটেলে সাংবাদিক বৈঠক করবেন শাহ ও রাজ্য বিজেপি নেতৃত্ব। সেখানেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে 'চার্জশিট' প্রকাশ করবেন অমিত শাহ। পরবর্তী সময়ে ইস্তেহার প্রকাশের পরিকল্পনাও রয়েছে বলে সূত্রের খবর।

যদিও বিজেপি এখনও সব কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি - ১৯টি আসনে প্রার্থী বাকি রয়েছে। তার মধ্যেই প্রচারে গতি বাড়িয়েছে পদ্ম শিবির। বিশেষ করে রামনবমী উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়ানোর চেষ্টা চলছে।

তবে রাজনৈতিক বার্তা স্পষ্ট - ইস্তেহারের আগে ‘চার্জশিট’। বিজেপি সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টানা ১৫ বছরের শাসনে রাজ্যের ‘অবনতি’র একাধিক দিক তুলে ধরা হবে এই অভিযোগপত্রে। মোট ১৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে চিহ্নিত করে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলে জানা গিয়েছে।

এই ‘চার্জশিট’-এ শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানায় রাখা হচ্ছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে, ভোটের আগে আক্রমণাত্মক রাজনৈতিক লড়াই আরও তীব্র করতে ময়দানে নামছে বিজেপি - এবার নজর শাহর সফরের দিকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম থেকেই বলে আসছেন - বিহার (অঙ্গ) ও ওড়িশা (কলিঙ্গ) জয় হয়েছে, এবার বঙ্গের পালা। ২০২৬-এর বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) দিনক্ষণ ঘোষণা হতেই কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই তিন দফায় প্রার্থী তালিকা প্রকাশ (BJP Candidate List 2026) করে ফেলেছে তারা। শীর্ষ নেতৃত্বকে দিয়ে প্রচারের পরিকল্পনাও প্রায় তৈরি। এহেন পরিস্থিতিতে অমিত শাহর ঝটিতি সফর।


```