Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শহরে এলেন অমিত শাহ, দেখা করতে পারেন আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে

আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে একগুচ্ছ কর্মসূচির জেরে আদৌ সেই সাক্ষাৎ হবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন দলের রাজ্য নেতারা।

শহরে এলেন অমিত শাহ, দেখা করতে পারেন আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে

অমিত শাহ।

শেষ আপডেট: 27 October 2024 09:33

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, তাপস রায়, অগ্নিমিত্রা পল-সহ অন্যরা। রবিবার রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে শাহের।

আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে একগুচ্ছ কর্মসূচির জেরে আদৌ সেই সাক্ষাৎ হবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন দলের রাজ্য নেতারা।

রাতে রাজারহাটের একটি হোটেলে রয়েছেন অমিত। রবিবার সকালে কল্যাণীতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে ফিরে সল্টলেকের পার্টি অফিসে দলের এ রাজ্যের সদস্য সংগ্রহ অভিযানে সূচনা করবেন। দলের রাজ্য নেতৃত্বর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও হওয়ার কথা।

সম্প্রতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে ইমেল পাঠিয়েছিলেন আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসকের মা-বাবা। তাতে উল্লেখ করেছিলেন, অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছেন তাঁরা। সে কারণেই তাঁর সঙ্গে বৈঠকে বসতে চান। প্রয়োজনে যে কোনও জায়গায় যেতে প্রস্তুত তাঁরা। তিনি এও বলেছিলেন, 'মেয়ের উপর নারকীয় অত্যাচার ও মর্মান্তিক পরিণতির কারণে অত্যন্ত মানসিক যন্ত্রণায় রয়েছি। আমাদের অসহায় লাগছে।'

আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-হত্যার পরে আড়াই মাস কেটে গেলেও বিক্ষোভের রেশ এখনও টাটকা। মর্মান্তিক এই ঘটনার বিচারপ্রক্রিয়া চলছে সিবিআইয়ের অন্দরে। একের পর এক শুনানি চলছে শিয়ালদহ আদালত ও সুপ্রিম কোর্টেও। প্রতিবাদের চরম পদক্ষেপ হিসেবে জুনিয়র ডাক্তাররা অনশনও করেছেন। কিন্তু ঘটনার বিচার এখনও পাওয়া যায়নি। এই অবস্থায় দুই পক্ষের সাক্ষাৎ হলে তা ভীষণ তাৎপর্যপূর্ণ হবে। নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য অমিত শাহকে চিঠি পাঠানো হয়েছিল রাজ্য বিজেপির তরফেও। 

সূত্রের খবর, নির্যাতিতার বাবা-মার সঙ্গে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোদপুর পানিহাটির বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তিনি। তবে সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টাইম সিডিউলের ওপর। কারণ, রবিবারই দিল্লি ফিরে যাবেন তিনি।

বস্তুত, গত বুধবার শহরে আসার কথা ছিল শাহের। কিন্তু ঘূর্ণিঝড় দানার জেরে সেই কর্মসূচি বাতিল করা হয়েছিল।


```