Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনা

মোদীর সফরের পরই রাজ্যে আসতে পারেন অমিত শাহ! ২৬ এর রণকৌশল?

বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

 মোদীর সফরের পরই রাজ্যে আসতে পারেন অমিত শাহ! ২৬ এর রণকৌশল?

অমিত শাহ।

শেষ আপডেট: 23 May 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Modi's visit) বাংলা সফরের একদিন পরেই রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২৯ মে রাজ্যে আসছেন মোদী। আর ৩১ মে বাংলায় আসার কথা শাহর।

সূত্রের খবর, এ দফায় দু'দিন বাংলায় থাকবেন শাহ। প্রথমে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে নিউটাউনের একটি হোটেলে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। ইতিমধ্যে শাহর সফর নিয়ে বিজেপির অভ্যন্তরে তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। তবে এ বিষয়ে বঙ্গ বিজেপির নেতারা এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি।

দলের রাজ্যস্তরের এক নেতার কথায়, "মে মাসের শুরুতে শাহের বঙ্গ সফরে আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। তাই এই সফর সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।" তিনি আরও বলেন, শেষ মুহূর্তে কোনও পরিবর্তন না হলে প্রধানমন্ত্রীর পরই বাংলা সফরে আসবেন শাহ।

বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, নিউটাউনের বৈঠকে ছাব্বিশের ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে।

ইতিমধ্যে রাজ্যের অধিকাংশ সাংগঠনিক জেলায় জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। তবে রাজ্য সভাপতির নাম এখনও ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারই বিধানসভা ভোট পর্যন্ত রাজ্য সভাপতির পদে থাকবেন নাকি নতুন কাউকে দায়িত্বে আনা হবে তা নিয়েও কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে।

অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যের পর সেনাকে সম্মান জানাতে আগামী ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। তার একদিন পরেও ৩১ মে বাংলা সফরে আসবেন শাহ। পরের দিন সকালে বাংলাদেশ সীমান্তে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে ফিরে নিউটাউনে হোটেলে দলের রাজ্য ও জেলা নেতাদের সঙ্গে বৈঠক করবে রাজধানী ফেরার কথা রয়েছে শাহর।


```