Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বেশি আসন দিলে তবেই জোট, মায়াবতীর শর্ত কংগ্রেসকে

দ্য ওয়াল ব্যুরো : কর্নাটকে এইচ ডি কুমারস্বামীর শপথের মঞ্চে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও দলিত  নেত্রী মায়াবতীকে আলিঙ্গন করতে দেখে সবাই ধরে নিয়েছিল, বছরের শেষে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে

বেশি আসন দিলে তবেই জোট, মায়াবতীর শর্ত কংগ্রেসকে

শেষ আপডেট: 24 July 2018 10:26

দ্য ওয়াল ব্যুরো : কর্নাটকে এইচ ডি কুমারস্বামীর শপথের মঞ্চে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও দলিত  নেত্রী মায়াবতীকে আলিঙ্গন করতে দেখে সবাই ধরে নিয়েছিল, বছরের শেষে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বিএসপি-র জোট হচ্ছেই। কিন্তু মঙ্গলবার নির্দিষ্ট শর্ত দিয়েছেন মায়াবতী। তিনি সাফ বলেছেন, যথেষ্ট সংখ্যক আসন না ছাড়লে কংগ্রেসের সঙ্গে জোট করবেন না। বিএসপির সঙ্গে জোট করা নিয়ে মতবিরোধ আছে কংগ্রেসের মধ্যেও। মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ের কংগ্রেস নেতারা বলছেন, জোট হলে বিজেপিকে হারাতে সুবিধা হবে। রাজস্থানের নেতারা বলেছেন, জোট করলে সাময়িক সুবিধা হতে পারে কিন্তু শেষ পর্যন্ত ফয়দা লুটবেন মায়াবতী একাই। গত সপ্তাহে বিষয়টি নিয়ে কংগ্রেস নেতারা বৈঠকে বসেছিলেন। সেখানে ঐকমত্য হয়নি। তার পরেই মঙ্গলবার মায়াবতী বলেছেন, আমরা যদি দেখি সম্মানজনক সংখ্যায় আসন দেওয়া হয়েছে তবেই জোটের শরিক হিসাবে ভোট লড়ব।  নচেৎ নয়। একইসঙ্গে তিনি কংগ্রেস নেতাদের উদ্দেশে সরাসরি বলেন, তাঁদের মনে রাখতে হবে, তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে তাঁরা বিএসপির বিরুদ্ধে যে যে শর্ত চাপাবেন, সেসব তাঁদেরও মানতে হবে।

```