Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

প্রশাসনের একাংশের মদতে নদী থেকে বালি চুরির অভিযোগ! জেলাশাসককে তদন্তের নির্দেশ হাইকোর্টের

অভিযোগের প্রেক্ষিতে জেলাশাসককে একটি দল গঠন করে অবিলম্বে সারপ্রাইজ ভিজিট শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে কোনও অনিয়ম দেখলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

প্রশাসনের একাংশের মদতে নদী থেকে বালি চুরির অভিযোগ! জেলাশাসককে তদন্তের নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 5 September 2024 23:31

দ্য ওয়াল ব্যুরো: প্রশাসনের একাংশ অফিসার-কর্মীর মদতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নদী থেকে দেদার বালি চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগে হাইকোর্টের দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার ওই মামলাতে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোটের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

অভিযোগের প্রেক্ষিতে জেলাশাসককে একটি দল গঠন করে অবিলম্বে সারপ্রাইজ ভিজিট শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে কোনও অনিয়ম দেখলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

আদালতে মামলাকারীর অভিযোগ, যেসব সংস্থাকে বালি তোলার অনুমতি দেওয়া হয়েছিল তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। তাসত্ত্বেও প্রশাসনের একাংশের যোগসাজসে তারা বালি তুলে অন্যত্র নিয়ে যাচ্ছে।

মামলায় আরও দাবি করা হয়, সংস্থাগুলির যে পরিমাণ বালি তোলার অনুমতি রয়েছে তাj চেয়ে বহুগুন বেশি বালি তারা নিত্যদিন তুলছে। যার ফলে ভয়াভহ বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, মেদিনীপুর ও খড়গপুর দুই শহরের মাঝে রয়েছে কংসাবতী নদী। ওই নদীর ওপর দিয়েই রেল এবং সড়ক সেতু গিয়েছে। নদী থেকে বালি চুরির ফলে সংশ্লিষ্ট রেল ও সড়ক পথের সেতুগুলির ভীত দুর্বল হয়ে যাচ্ছে বলে আগেই অভিযোগ উঠেছিল।


```