Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোকায় আইআইএম কলকাতার হস্টেলে ধর্ষণের অভিযোগ, তদন্তে হরিদেবপুর থানার পুলিশ

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত আইআইএম কলকাতা কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

জোকায় আইআইএম কলকাতার হস্টেলে ধর্ষণের অভিযোগ, তদন্তে হরিদেবপুর থানার পুলিশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 12 July 2025 07:13

দ্য ওয়াল ব্যুরো: ফের শিক্ষাঙ্গনে লজ্জার কাণ্ড। কসবার আইন কলেজের পর এবার জোকায় আইআইএম কলকাতার হস্টেলে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে। সূত্রের দাবি, হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগ, হস্টেলের মধ্যেই এক সহপাঠী তাঁকে যৌন হেনস্থা করে।

পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তদন্তে নামে হরিদেবপুর থানার আধিকারিকেরা। শুক্রবার গভীর রাতে পৌঁছে যান আইআইএম ক্যাম্পাসে। শুরু হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ। ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হচ্ছে বয়ান। পাশাপাশি আইআইএম কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

তদন্তকারীরা জানিয়েছেন, তদন্তের স্বার্থে অভিযুক্ত ছাত্রের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হস্টেলের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত আইআইএম কলকাতা কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত। দেশের শীর্ষ বাণিজ্য শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম আইআইএম কলকাতা। সম্প্রতি দেশের একাধিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা এবং যৌন হেনস্থার প্রশ্ন উঠে এসেছে। সেই আবহে ফের আইআইএম-এ এমন অভিযোগ ঘিরে উদ্বেগ বাড়ছে শিক্ষামহলে। ঘটনার ন্যায়সঙ্গত ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন নির্যাতিতার সহপাঠীরা।


```