Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সরকারি ধান কেনায় বড় কারচুপির অভিযোগ! বাইরনের অভিযোগ শুনেই তদন্তের নির্দেশ দিলেন মমতা

সূত্রের খবর, মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী এও বলেন, যে সরকারি ধান বিক্রিতে কারচুপির ঘটনায় যদি কোনও বিডিওর বিরুদ্ধেও অভিযোগ ওঠে, তাহলে তাদের বিরুদ্ধেও যেন তদন্ত হয়। প্রশাসনিক কর্তা বলে কাউকে যেন আড়াল না করা হয়।

 সরকারি ধান কেনায় বড় কারচুপির অভিযোগ! বাইরনের অভিযোগ শুনেই তদন্তের নির্দেশ দিলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 28 November 2024 13:40

দ্য ওয়াল ব্যুরো: চাষিদের সাহায্যের জন্য সরকারিভাবে ফি-বছরই ধান কেনা হয়। আর সেই ধান কেনাতেই বড় কারচুপির অভিযোগ উঠেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনেন মুর্শিদাবাদের রায়দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। বাইরন যখন একথা বলছেন, তখন মুখ্যমন্ত্রীর কক্ষেই বসেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সঙ্গে সঙ্গে মুখ্যসচিবকে পুরো ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী এও বলেন, যে সরকারি ধান বিক্রিতে কারচুপির ঘটনায় যদি কোনও বিডিওর বিরুদ্ধেও অভিযোগ ওঠে, তাহলে তাদের বিরুদ্ধেও যেন তদন্ত হয়। প্রশাসনিক কর্তা বলে কাউকে যেন আড়াল না করা হয়।

এদিন মমতার কাছে কী অভিযোগ করেছেন বাইরন?

ইতিমধ্যে জেলায় জেলায় চাষিদের কাছ থেকে দান কেনা শুরু করেছে রাজ্য সরকার। ধানের মধ্যে ধুলো, বালি, কাঠি ইত্যাদি থাকে। এই সব কারণে কুইন্ট্যাল পিছু ধান থেকে ৩ কেজি করে বাদ দেওয়া হয়। এদিন মুখ্যমন্ত্রীর কাছে সাগরদিঘির বিধায়ক বাইরন অভিযোগ করেন, সরকারি নিয়ম রয়েছে ৩ কেজি ধান কাটার। সেখানে ৫ কেজি করে কেটে নেওয়া হচ্ছে। ফলে চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সাগরদিঘি-সহ বিভিন্ন বিধানসভা থেকে এই অভিযোগ তাঁর কাছে এসেছে বলে মমতার কাছে অভিযোগ করেন বাইরন। সঙ্গে সঙ্গে মুখ্যসচিবকে তদন্তের নির্দেশ দেন মমতা। 


```