Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ! সাসপেন্ড স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক

এবার উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠল স্কটিশ চার্চ কলেজে।

 ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ! সাসপেন্ড স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক

স্কটিশ চার্চ কলেজে।

শেষ আপডেট: 5 December 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: এবার উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠল স্কটিশ চার্চ কলেজে।

কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে  ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে এদিন কলেজে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত অধ্যাপককে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। 

ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে অধ্যাপক মহলেও। তাঁদের কথায়, অভিযোগ প্রমাণিত হলে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা উচিত অভিযুক্তর বিরুদ্ধে।

কলেজ সূত্রের খবর, অভিযুক্ত শারীরশিক্ষার অধ্যাপক। অভিযোগ, শারীরশিক্ষা বিভাগের ওই অধ্যাপক মূলত দরিদ্র পরিবারের ছাত্রীদেরই টার্গেট করতেন। তাঁদের বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। এই অছিলায় তাঁদের অশ্লীল মেসেজ পাঠাতেন বলে অভিযোগ। 

সম্প্রতি কলেজের এক ছাত্রী অভিযুক্ত অধ্যাপকের এই আচরণের তীব্র প্রতিবাদ জানান। বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই জানা যায়, এরকম মেসেজ একাধিক ছাত্রীকে পাঠিয়েছেন তিনি। তবে লোক লজ্জার ভয়ে এবং যেহেতু কলেজের অধ্যাপক, তাই নিজেদের ভবিষ্যতের কথা ভেবে এতদিন বাকিরা চুপ ছিলেন বলে দাবি করেন। 

ঘটনার প্রতিবাদে এদিন পড়ুয়ারা একজোট হয়ে অভিযুক্তর শাস্তির দাবিতে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট অধ্যাপককে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। 


```