Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের কিশোরীর শ্লীলতাহানি হাসপাতালে! ডায়মন্ড হারবারের পর উত্তপ্ত হাড়োয়া, ধৃত স্বাস্থ্যকর্মী

রক্তচাপ মাপার নাম করে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল হাসপাতালের কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর শাস্তির দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

ফের কিশোরীর শ্লীলতাহানি হাসপাতালে! ডায়মন্ড হারবারের পর উত্তপ্ত হাড়োয়া, ধৃত স্বাস্থ্যকর্মী

হাড়োয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

শেষ আপডেট: 28 February 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের (Diamond Harbor Hospital) পর চর্চায় হাড়োয়া গ্রামীণ হাসপাতাল (Haroa Hospital)। ফের রোগীর শ্লীলতাহানি (Molestation)। রক্তচাপ মাপার নাম করে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল হাসপাতালের কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর শাস্তির দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে (Arrest)। 

জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে ওই কিশোরী বৃহস্পতিবার হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার ভোরবেলা হাসপাতালে এক কর্মী তার রক্তচাপ মাপতে গিয়েছিলেন। সব সেরে চলে যাওয়ার পর কিছুক্ষণ পর তিনি আবারও ওই কিশোরী কাছে আসেন। ফের রক্তচাপ মাপা হবে বলে অন্য ঘরে নিয়ে গিয়ে সেখানেই শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি।

অভিযুক্তকে ধাক্কা মেরে ওই কিশোরী পালিয়ে আসার চেষ্টা করলে তাকে ঘরের মধ্যে আটকে দেন। তারপরই কিশোরী চিৎকার শুরু করে। তখন ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত।

নিজের ওয়ার্ডে ফিরে এসেই ওই কিশোরী তার মাকে স্বাস্থ্যকর্মীর কীর্তির কথা বলে। কিশোরীর পরিবারের লোকেরা ওই স্বাস্থ্যকর্মী শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখান।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা হাসপাতালের সামনের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে গ্রেফতার করা হয়েছে।


```