Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বর্ধমানে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৬, চার অভিযুক্ত নাবালক

এলাকার সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের কল রেকর্ডও পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকেরা।

বর্ধমানে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৬, চার অভিযুক্ত নাবালক

প্রতীকী ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 November 2025 08:55

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের ভাতার এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ছ’জনকে গ্রেফতার করল জেলা পুলিশ। ধৃতদের মধ্যে চার জন নাবালক এবং দু’জন যুবক রয়েছে। ঘটনার তদন্তে ভারতীয় ন্যায় সংহিতার ৭০(২) ধারা এবং পকসো আইনের ৬ ও ১০ ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ ওই কিশোরী তার এক দূরসম্পর্কের আত্মীয়ের সঙ্গে বাড়ির বাইরে বেরিয়েছিল। অভিযোগ, সেই সময় দু’জন অভিযুক্ত কিশোরীকে এবং তার আত্মীয়কে ঘিরে ফেলে। জোর করে টেনে তাঁকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আরও চার জন অভিযুক্ত। অভিযুক্ত ছ’জনের বিরুদ্ধে ওই কিশোরীর উপর পরপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার সঙ্গে থাকা আত্মীয়কে ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যেতে বলা হয়েছিল। কিশোরীকে পরিবারকে কিছু না জানানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে পরিবারের সদস্যরা চাপ দিলে পুরো ঘটনা জানায় কিশোরী। বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তদের শনাক্ত করে একে একে ছয়জনকেই গ্রেফতার করে পুলিশ।

ধৃত দু’জন যুবককে শুক্রবার পকসো আদালতে হাজির করা হলে আদালত তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বাকি চার নাবালক অভিযুক্তকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে বেশ কিছু ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগীর চিকিৎসা রিপোর্টও তদন্তে যুক্ত করা হবে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের কল রেকর্ডও পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী আধিকারিকেরা।


```