Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কোমরে কিউআর কোড গুঁজে 'ডিজিটালি' ঘুষ! সাসপেন্ড হাইকোর্টের জমাদার

দ্য ওয়াল ব্যুরো: নগদ টাকা নয়, ঘুষ (bribe) নিত কিউআর কোডের (qr codes) মাধ্যমে। ধরা পড়তেই সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হল এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) এক জমাদারকে (jamadar)। ঘুষ নেওয়ার এই অভিনব পদ্ধতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে হাইক

কোমরে কিউআর কোড গুঁজে 'ডিজিটালি' ঘুষ! সাসপেন্ড হাইকোর্টের জমাদার

শেষ আপডেট: 1 December 2022 18:09

দ্য ওয়াল ব্যুরো: নগদ টাকা নয়, ঘুষ (bribe) নিত কিউআর কোডের (qr codes) মাধ্যমে। ধরা পড়তেই সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হল এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) এক জমাদারকে (jamadar)। ঘুষ নেওয়ার এই অভিনব পদ্ধতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে হাইকোর্ট চত্বরে।

সরকারি দফতরে ঘুষ দেওয়া-নেওয়া আটকাতে বিভিন্ন জায়গায় একাধিক পন্থা অবলম্বন করা হয়। কিন্তু তারপরেও ঘুষ আটকানো যায় না। নিত্যনতুন পদ্ধতিতে ঘুষ দেওয়া-নেওয়া চলতেই থাকে। এবার তারই প্রমাণ মিলল এলাহাবাদ হাইকোর্টে।

হঠাৎ এমন অভিনব পদ্ধতি অবলম্বনের কারণ কী?

মনে করা হচ্ছে, ঘুষ হিসাবে নগদ টাকা নিলে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাই টাকার বদলে কিউআর কোড ব্যবহার করেই ঘুষ নিচ্ছিল ওই জমাদার। সম্প্রতি সেই কিউআর কোডের মাধ্যমে টাকা নেওয়ার সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তির কোমরে কিউআর কোডের একটি কার্ড গুঁজে রাখা। আর সেই কোড স্ক্যান করছেন এক জন আইনজীবী।

https://twitter.com/MamtaTripathi80/status/1598252891349082113?s=20&t=xkOHDOGF0WRzHNtJxshqVw

এই ছবি ভাইরাল হতেই অস্বস্তিতে ছড়িয়ে পড়ে আদালত চত্বরে। হাইকোর্টের বিচারপতি অজিত কুমার পুরো ঘটনার কথা জানিয়ে চিঠি লেখেন প্রধান বিচারপতি রাজেশ বিন্দলকে। এরপরেই গোটা বিষয়টি খতিয়ে দেখে ওই অভিযুক্ত জমাদারকে সাসপেন্ড করা হয়। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল আশিস গর্গ গত ২৯ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন।

গাড়ি সারাচ্ছেন বাবা, পাশেই খেলছে দেড় বছরের ছেলে, খোলা পড়ে ডিজেলের বোতল! তারপর…


```