Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

শুভেন্দু-সুকান্তদের দিল্লিতে ডেকে পাঠাল বিজেপি, শুক্রবার সংসদীয় কমিটির বৈঠক

শুক্রবার সংসদীয় কমিটির বৈঠক ডেকেছে বিজেপি।

শুভেন্দু-সুকান্তদের দিল্লিতে ডেকে পাঠাল বিজেপি, শুক্রবার সংসদীয় কমিটির বৈঠক

সুকান্ত, শুভেন্দুরা দিল্লি যাচ্ছেন

শেষ আপডেট: 6 June 2024 16:19

দ্য ওয়াল ব্যুরো: 'আব কি বার চারশো পার'। চব্বিশের লোকসভা ভোটে দেশ জুড়ে স্লোগান তুলেছিল বিজেপি। কিন্তু বাস্তবে  যাবতীয় হিসাব নিকেশ, একাধিক বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে। অধিকাংশ এক্সিট পোল যেখানে এনডিএ-কে ৪০০-র দোরগোড়াকে পৌঁছে দিয়েছিল, সেখানে বাস্তবে বিজেপির জোট ৩০০ ছুঁতে পারেনি। বাংলাতেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ৪২ আসনের মধ্যে ২৯ টি পেয়ে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস।

শুক্রবার সংসদীয় কমিটির বৈঠক ডেকেছে বিজেপি। লোকসভায় দলের জয়ী প্রার্থীদের নিয়ে আগামীকাল সকাল ১১ টায় এই বৈঠকে বসতে চলেছে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানেই বাংলার জয়ী প্রার্থীদেরও বৈঠকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

সুকান্ত, সৌমিত্র সহ বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টার মধ্যে সকল জয়ী প্রার্থীদের দিল্লিতে পৌঁছতে বলা হয়েছে। একইসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য ডেকে পাঠানো হয়েছে।  বৃহস্পতিবার সকালেই দিল্লির উদ্দেশ্য রওনা দিয়েছেন তমলুকের জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সূত্রের খবর, এই বৈঠকে মূলত আলোচনা হবে আগামী দিনে দলের লক্ষ্য কী হবে, নব নির্বাচিত সাংসদরা কীভাবে কাজ করবেন, স্থানীয় নেতারা কীভাবে সাধারণ মানুষের সঙ্গে আরও জনসংযোগ করবেন। 


উনিশের লোকসভায় বাংলা থেকে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। এবার নির্বাচনের সেই আসনই দ্বিগুণ করতে চেয়েছিল দিল্লির বিজেপি নেতৃত্ব। অনেক আগে থেকেই বঙ্গ বিজেপিকে ৩৫টি আসন জয়ের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। ঠিক ভোটের মুখে সেই লক্ষ্যমাত্রা কমিয়ে ২৫ করা হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। মাত্র ১২টি আসনে থমকে গেছে বিজেপি। ২ টি নতুন আসন জিতলেও পুরনো আটটি আসন হারিয়েছে গেরুয়া শিবির। আর এই নিয়েই দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব খুব একটা খুশি নয় বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। তবে শুক্রবারের মিটিংয়ে ভোটের ফলাফল নিয়ে কোনও রকম পর্যালোচনা নাও হতে পারে বলে বিজেপি সূত্রের খবর। 


```