Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বালি খাদানের বখরা নিয়ে রাতভর বোমাবাজি! উত্তপ্ত বীরভূমের গ্রাম, জখম-এক

বেআইনি বালি খাদানের বখরা নিয়ে রাতভর বোমাবাজি।

বালি খাদানের বখরা নিয়ে রাতভর বোমাবাজি! উত্তপ্ত বীরভূমের গ্রাম, জখম-এক

ফাইল ছবি।

শেষ আপডেট: 11 February 2025 14:49

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি বালি খাদানের বখরা নিয়ে রাতভর বোমাবাজি। ঘটনার জেরে উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা থানা এলাকার জামালপুর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

বিজেপির অভিযোগ, বালির বখরা নিয়ে শাসকদলের দু'পক্ষের দ্বন্দ্বেই এই বোমাবাজির ঘটনা। যদিও হামলার সঙ্গে দলের কেউ জড়িত নয় বলে দাবি শাসকদলের স্থানীয় নেতাদের।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাঁকরাতলা থানা এলাকার জামালপুর গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে অজয় নদ। অভিযোগ, গ্রামের ভিতর গড়ে ওঠা বেআইনি বালি খাদান থেকে প্রতিদিন শয়ে শয়ে লরিতে করে বালি পাচার করা হয়। এই বালি পাচারের জন্য স্থানীয় নেতাদের টাকা দিতে হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রের দাবি, এই বালির বখরা নিয়েই শাসকদলের দু'পক্ষের মধ্য বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। সোমবার রাতে তা ভয়াবহ আকার নেয়। মাঝ রাত থেকে শুরু হয় বোমাবাজি। এদিন সকালেও চলে বোমাবাজির ঘটনা। গোটা ঘটনায় গ্রামে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ইতিমধ্যে বোমাবাজির কয়েকটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, মুহুর্মুহু বোমা পড়ছে। আতঙ্কে গ্রামছাড়া মহিলা ও শিশুরা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে।

গোটা ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দুবরাজপুরের স্থানীয় বিধায়ক। তাঁর অভিযোগ, টাকার বখরা নিয়ে শাসকদলের দু'পক্ষের গোলমাল থেকেই এই বোমাবাজির ঘটনা। অন্যদিকে অভিযোগ উড়িয়ে শাসকদলের স্থানীয় নেতাদের বক্তব্য, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। 


```