
ফাইল ছবি
শেষ আপডেট: 21 February 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো: অধিকারের দাবিতে (Lawyers on strike) এবার আন্দোলনে নামছেন কলকাতা হাইকোর্ট-সহ সারা রাজ্যের সমস্ত আদালতের আইনজীবীরা। যার নিট ফল, সোমবার হাইকোর্ট (calcutta high court)-সহ রাজ্যে সমস্ত আদালতে কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা।
সম্প্রতি অ্যাডভোকেট বিলে সংশোধন করা হয়েছে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের অভিযোগ, নয়া বিধিতে সংশোধনী আইনে আইনজীবীদের ধর্মঘটের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এরই প্রতিবাদ জানাতে এই ধর্মঘটের ডাক।
সংশোধনী আইন নিয়ে শুক্রবার বৈঠকে বসেছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্যরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের তরফে জানানো হয়েছে, নয়া সংশোধনী আইনে আইনজীবীদের ধর্মঘটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে এই ধর্মঘট। এরপরই নয়া আইনে সংশোধনী না করা হলে আমরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব।
ফলে আগামী সোমবার কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালতের বিচারপ্রক্রিয়া স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।