Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ঘিরে বিতর্ক: শওকতকে ঘিরে ‘বোম বাঁধা’ বিতর্ক উসকে দিলেন শুভেন্দু

নিজের পোস্টে নিয়োগের প্রমাণ হিসেবে বিধানসভা সচিবালয়ের বিজ্ঞপ্তিও কমেন্ট বক্সে শেয়ার করেন শুভেন্দু। শওকতকে ‘বোম বাঁধার প্রফেসর’ বলে আখ্যা দেন তিনি।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ঘিরে বিতর্ক: শওকতকে ঘিরে ‘বোম বাঁধা’ বিতর্ক উসকে দিলেন শুভেন্দু

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 17 December 2025 14:22

দ্য ওয়াল ব্যুরো: আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) গুরুত্বপূর্ণ কোর্ট মেম্বার (court member) পদে শওকত মোল্লার (Soukat Molla) নিয়োগ ঘিরে নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়োগ দিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয় (West Bengal Assembly)। বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শওকতকে ‘বোম বাঁধার প্রফেসর’ বলে আখ্যা দেন তিনি।

নিজের পোস্টে নিয়োগের প্রমাণ হিসেবে বিধানসভা সচিবালয়ের বিজ্ঞপ্তিও কমেন্ট বক্সে শেয়ার করেন শুভেন্দু। ক্যাপশনে তাঁর মন্তব্য, “বিশিষ্ট শিক্ষাবিদ ‘বোম বাঁধার প্রফেসর’ জনাব শওকত মোল্লাকে পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোর্ট মেম্বার পদের দায়িত্বে নিযুক্ত করেছে! মনে হয় পশ্চিমবঙ্গে প্রকৃত শিক্ষাবিদের আকাল পড়েছে!”

এতেই থামেননি বিরোধী দলনেতা। কৌশলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পুরনো ভিডিও পোস্ট করেন তিনি। ওই ভিডিওতে একটি সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শওকত মোল্লার কথোপকথন ধরা পড়েছে। সেখানে শওকত দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বাস টার্মিনাল করার প্রস্তাব রাখলে মুখ্যমন্ত্রী তা নাকচ করে দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “তোরা তো ওখানে মারপিট করিস আর বোম বাঁধিস।” উত্তরে শওকত বলেন, সেখানে কোনও সমস্যাই নেই। তখন মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, “জাহাঙ্গিরকে ঢুকতেই দাও না, আর কোনও সমস্যাই নেই?” এর পরেই শওকতকে থামিয়ে দেন তিনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের অংশবিশেষ তুলে ধরেই শুভেন্দু বোঝাতে চেয়েছেন, শওকত সম্পর্কে তাঁর বক্তব্য একক নয়, স্বয়ং মুখ্যমন্ত্রীও একই ধরনের অভিযোগ করেছিলেন। শুভেন্দুর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই শোরগোল ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত শওকত মোল্লা বা শাসক তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


```