'কন্যাদান' থেকে 'কন্যামান', আলিয়ার নতুন বিজ্ঞাপন ঘিরে আবেগপ্রবণ নেটিজেনরা
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের সময় মেয়েকে পরের হাতে তুলে দেওয়া রীতি চলে আসছে যুগ যুগ ধরে। 'কন্যাদান'-এর (Kanyadaan) ধারণা বহুদিন ধরেই চর্চার বিষয়। প্ৰশ্ন, মেয়েরা কি পণ্য যে তাঁদের দান করা হবে?
হ্যাঁ সমাজের চোখে আঙুল দিয়ে ফের একবার সেই কথাই মনে ক
শেষ আপডেট: 18 September 2021 12:50
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের সময় মেয়েকে পরের হাতে তুলে দেওয়া রীতি চলে আসছে যুগ যুগ ধরে। 'কন্যাদান'-এর (Kanyadaan) ধারণা বহুদিন ধরেই চর্চার বিষয়। প্ৰশ্ন, মেয়েরা কি পণ্য যে তাঁদের দান করা হবে?
হ্যাঁ সমাজের চোখে আঙুল দিয়ে ফের একবার সেই কথাই মনে করিয়ে দিল অভিনেত্রী আলিয়া ভাটের নতুন বিজ্ঞাপন। বিজ্ঞাপনে উঠে এসেছে 'কন্যাদান' নয় 'কন্যামান' করা উচিৎ। প্রতিটি মেয়ের মনেই এমন প্রশ্ন ঘোরাফেরা করে কোন না কোনও সময়ে।
সম্প্রতি একটি নামী জামা-কাপড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে আলিয়াকে বিয়ের সাজে মণ্ডপে দেখা গেছে। সেখান থেকেই তিনি মেয়েদের মনে জমে থাকা কিছু কথা তুলে ধরেছেন তিনি। যা রীতিমতো নাড়িয়ে দিয়েছে সমাজের নেটিজেনদের।
আরও পড়ুনঃ
রাজ্য সরকারের 'পথসাথী'-র তত্ত্বাবধানে নবান্নের ভাবনায় কি বেসরকারি সংস্থা?
বিজ্ঞাপনের ধারণা মনে ধরেছে সকলের। বিজ্ঞাপনে আলিয়া, তাঁকে ছোট থেকে বড় করার জন্য তাঁর পরিবারের প্রতিটি সদস্যকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সেখানেই তিনি প্রশ্ন তুলেছেন, মেয়েরা কি পণ্য যে তাঁদের দান করা হবে? তিনি আরও প্ৰশ্ন তুলেছে কেন ছোটবেলা থেকে তাঁকে 'অন্য' বলে মনে করানো হয়েছে? পরের বাড়ি যাওয়ার কথা বারবার কেন মনে করিয়ে দেওয়া হয়েছে?
এখান থেকেই বিজ্ঞাপনের মোড় ঘোরে এক সুন্দর মুহূর্তের দিকে। কন্যাদান পর্বে আলিয়ার হবু শ্বশুর-শাশুড়ি ছেলের হাত বাড়িয়ে দেয় মেয়ের দিকে, একসঙ্গে সম্পন্ন হয় কন্যাদান পর্ব। এইভাবেই মান বাড়িয়ে দেওয়া হল কন্যার। শুধু দান নয়, মেয়েদের মান বজায় রাখতে হবে। তাই শেষে 'কন্যামান'-এর কথা দিয়ে বিজ্ঞাপনের সমাপ্তি ঘটে।
আধুনিক এই ধারণা নিয়ে উচ্ছ্বসিত সকলেই। নেটিজেনদের মধ্যে বিপুল সাড়া ফেলে দিয়েছে এই বিজ্ঞাপন। আলিয়ার ভক্তদের মধ্যেও এই ধারণা গ্ৰহণযোগ্য। আধুনিকতার যুগে পরিবর্তনের প্ৰয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠল আরও একবার।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'