সস্তার দুই প্ল্যান এল গোটা দেশে, এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর
দ্য ওয়াল ব্যুরো: গত মে মাসেই ১২৯ টাকা এবং ১৯৯ টাকার দু'টি প্রিপেইড প্ল্যান বাজারে এনেছিল ভারতী এয়ারটেল। কিন্তু দেশের সব সার্কেলে সেটা কার্যকর ছিল না। এবার সেটা প্রায় গোটা দেশেই চালু হল। এখন দেশের ২৩টি সার্কেলে এই প্ল্যান মিলবে। তার মধ্যে পশ
শেষ আপডেট: 17 August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: গত মে মাসেই ১২৯ টাকা এবং ১৯৯ টাকার দু'টি প্রিপেইড প্ল্যান বাজারে এনেছিল ভারতী এয়ারটেল। কিন্তু দেশের সব সার্কেলে সেটা কার্যকর ছিল না। এবার সেটা প্রায় গোটা দেশেই চালু হল। এখন দেশের ২৩টি সার্কেলে এই প্ল্যান মিলবে। তার মধ্যে পশ্চিমবঙ্গও আছে। সংস্থা জানিয়েছে এখন দেশের যে কোনও প্রান্তের এয়ারটেল গ্রাহকরাই এই দু'টি প্ল্যানে রিচার্জ করতে পারবেন। সস্তার এই প্ল্যান দু'টিতে হাই স্পিড ডেটার সঙ্গে সব নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা মিলবে বলে দাবি এয়ারটেলের।
আরও পড়ুন
এক নজরে দেখে নেওয়া যাক কী কী সুবিধা দিচ্ছে এই দুই প্ল্যান--
১২৯ টাকা
সস্তার এই প্ল্যানটির মেয়াদ ২৪ দিনের। এতে মোট ১ জিবি ডেটা ছাড়াও পাওয়া যাবে যত খুশি যে কোনও নেটওয়ার্কে এসটিডি ও লোকাল কলের সুবিধা। মনে রাখতে হবে, এই প্ল্যানে দৈনিক ডেটার কোনও সংস্থান নেই। এর সঙ্গে ফ্রিতে মিলবে এয়ারটেল এক্সট্রিম, ওয়াইঙ্ক মিউজিক ও হেলো টিউনস ব্যবহারের সুবিধা।
১৯৯ টাকা
১২৯ টাকার প্ল্যানে যেমন দৈনিক ডেটার সুবিধা নেই তেমনটা নয় এই প্ল্যান। দৈনিক এক জিবি করে ডেটা মেলার পাশাপাশি দিনে ১০০টি করে এসএমএস করার সুবিধা মিলবে ১৯৯ টাকার প্ল্যানে। সেই সঙ্গে যত খুশি যে কোনও নেটওয়ার্কে এসটিডি ও লোকাল কলের সুবিধা। এটিরও মেয়াদ ২৪ দিনের। এর সঙ্গে ফ্রিতে মিলবে এয়ারটেল এক্সট্রিম, ওয়াইঙ্ক মিউজিক ও হেলো টিউনস ব্যবহারের সুবিধা।
উল্লেখ্য, এছাড়াও ২১৯ টাকা এবং ২৪৯ টাকা দামে ২৮ দিন মেয়াদের দু'টি সস্তার প্রিপেইড প্ল্যান রয়েছে এয়ারটেলের। এই প্ল্যান দু'টিতে যথাক্রমে দিনে এক জিবি ও দেড় জিবি করে ডেটা পাওয়া যায়।