Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ট্রেনিংয়ের সময় ভেঙে পড়ল যুদ্ধবিমান, অক্ষত পাইলট

দ্য ওয়াল ব্যুরো: ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) একটি প্লেন। যদিও পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় একটি সামরিক বিমান ভেঙে পড়ে। সরকারিভাবে টুইট করে এও খবর জানানো হ

ট্রেনিংয়ের সময় ভেঙে পড়ল যুদ্ধবিমান, অক্ষত পাইলট

শেষ আপডেট: 21 October 2021 07:32

দ্য ওয়াল ব্যুরো: ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর (Indian Air Force) একটি প্লেন। যদিও পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় একটি সামরিক বিমান ভেঙে পড়ে। সরকারিভাবে টুইট করে এও খবর জানানো হয়েছে। বলা হয়েছে, প্রশিক্ষণের সময় একটি মিরাগ ২০০০ বিমানে প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করা হয়। বিমানে থাকা পাইলটকে নিরাপদভাবে বের করে আনা হয়েছে। এই দুর্ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। [embed]https://twitter.com/ANI/status/1451063582666362881[/embed] এদিন সকালে এই বিমানটি গোয়ালিয়ারের মহারাজপুরা এয়ারবেস থেকে ওড়ে। বিমানটি ভেঙে পড়ার মুহূর্তে তাতে আগুন লেগে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান বিমান বাহিনীর কর্মকর্তা ও স্থানীয় পুলিশ। ভিন্দ জেলার এসপি মনোজ কুমার সিং সংবাদসংস্থাকে জানান, জেলার মানখাবাদ গ্রামে বিমানটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানে আগুন লেগে যায়। তবে পাইলটকে নিরাপদভাবেই বিমান থেকে উদ্ধার করা হয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```