Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

AICTE: অঙ্ক ছাড়াই ইঞ্জিনিয়ারিং! বাধ্যতামূলক নয় কেমিস্ট্রিও

দ্য ওয়াল ব্যুরো: ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অঙ্ক আর বাধ্যতামূলক নয়। অঙ্ক ছাড়াই এখন ইঞ্জিনিয়ারিংয়ের এক তৃতীয়াংশ কোর্স করা যাবে বলে খবর। আর্কিটেকচার, বায়ো-টেকনোলজি, ফ্যাশন টেকনোলজির মতো বিষয়গুলি পড়ার জন্য দ্বাদশ শ্রেণিতে অঙ্ক না থাকলে

AICTE: অঙ্ক ছাড়াই ইঞ্জিনিয়ারিং! বাধ্যতামূলক নয় কেমিস্ট্রিও

শেষ আপডেট: 30 March 2022 09:54

দ্য ওয়াল ব্যুরো: ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য অঙ্ক আর বাধ্যতামূলক নয়। অঙ্ক ছাড়াই এখন ইঞ্জিনিয়ারিংয়ের এক তৃতীয়াংশ কোর্স করা যাবে বলে খবর। আর্কিটেকচার, বায়ো-টেকনোলজি, ফ্যাশন টেকনোলজির মতো বিষয়গুলি পড়ার জন্য দ্বাদশ শ্রেণিতে অঙ্ক না থাকলেও চলবে, মঙ্গলবার এই ঘোষণা করেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)।

আরও পড়ুন: চুঁচুড়ায় খেলতে খেলতে সেপটিক ট্যাঙ্কে দেড় বছরের শিশু! একরত্তির মৃত্যু মানতে পারছে না পরিবার

চলতি শিক্ষাবর্ষের নতুন গাইডলাইনে কাউন্সিল কিছু কিছু বিষয়ে পড়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেমিস্ট্রিও বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পড়ার জন্য দ্বাদশে রসায়ন না রাখলেও চলবে।

ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক স্তরের ২৯টি কোর্সের মধ্যে ১০টির জন্যেই অঙ্ক বাধ্যতামূলক নয় বলে ঘোষণা করা হয়েছে। ডিপ্লোমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

বলা হয়েছে ইনফরমেশন টেকনোলজি, বায়োলজি, ইলেকট্রনিক্স, বায়ো-টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, এগ্রিকালচারের মতো ১৪টি বিষয়ের মধ্যে দ্বাদশে যে কোনও একটি পড়লেই ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে ছাত্রছাত্রীরা।

গত বছরেও সমস্ত ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্যে অঙ্ক আর পদার্থবিদ্যাকে অপশনাল ঘোষণা করেছিল কাউন্সিল। সেসময় শিক্ষামহলে ব্যাপক সমালোচনা হয়েছিল এই সিদ্ধান্তের। এবছর তাই নির্দিষ্ট কিছু কোর্সে অঙ্ক আর কেমিস্ট্রি অপশনাল করা হয়েছে।

কাউন্সিলের চেয়ারম্যান অনিল ডি সহস্রবুদ্ধে বলেছেন, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্কুলের শিক্ষা ব্যবস্থা ৫+৩+৩+৪ রীতিতে বিভক্ত। শেষ চারটি বছর আর্টস, সায়েন্স বা কমার্স স্ট্রিমের জন্য নয়। এই সময় পড়ুয়ারা লিবারাল আর্টস গোছের স্ট্রিম বেছে নেবেন। এতে দ্বাদশের পর ইচ্ছেমতো নানা ধরনের প্রোগ্রামে অংশ নিতে পারবেন পড়ুয়ারা।

কিন্তু শিক্ষাবিদরা কাউন্সিলের এই সিদ্ধান্তের জোর সমালোচনা করেছেন। অনেকেই বলছেন এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান খারাপ হবে এবং ইঞ্জিনিয়ারিং পড়তে যাঁরা যাবেন তাঁদের মানও ঠিক থাকবে না।

অবশ্য কেউ কেউ আবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলছেন, এতে পড়াশোনায় কিছুটা নমনীয়তা আসবে। যাঁরা দ্বাদশে প্রয়োজনীয় বিষয় বাছেননি, এই সিস্টেমের মাধ্যমে প্রয়োজনে তাঁরাও প্রফেশনাল ডিগ্রি প্রোগ্রামে অংশ নিতে পারবেন বলে মনে করছেন কেউ কেউ।


```