Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

প্রতারণার টাকায় গাড়ি, বাইক, গোয়ায় ঘোরা! ১৭ বছরের ছেলের জীবনযাত্রা দেখলে চোখ কপালে উঠবে

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৭ বছর। আইনের হিসেবে এখনও সে প্রাপ্তবয়স্ক নয়। কিন্তু ক্ষুরধার বুদ্ধি দিয়ে জালিয়াতিতে এমনভাবেই হাত পাকিয়েছিল ১৭ বছরের কিশোর, যে তার কীর্তিকলাপের ইতিহাস খুঁড়তে খুঁড়তে অবাক হতেও ভুলে গেছেন পুলিশের দুঁদে কর্তাব্যক্তি

প্রতারণার টাকায় গাড়ি, বাইক, গোয়ায় ঘোরা! ১৭ বছরের ছেলের জীবনযাত্রা দেখলে চোখ কপালে উঠবে

শেষ আপডেট: 25 April 2023 09:28

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৭ বছর। আইনের হিসেবে এখনও সে প্রাপ্তবয়স্ক নয়। কিন্তু ক্ষুরধার বুদ্ধি দিয়ে জালিয়াতিতে এমনভাবেই হাত পাকিয়েছিল ১৭ বছরের কিশোর, যে তার কীর্তিকলাপের ইতিহাস খুঁড়তে খুঁড়তে অবাক হতেও ভুলে গেছেন পুলিশের দুঁদে কর্তাব্যক্তিরা। এক অবসরপ্রাপ্ত প্রবাসী অধ্যাপকের ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে (cheating) রীতিমতো রাজহালে জীবন কাটাচ্ছিল সে। বহুমূল্য গাড়ি, বাইক, মোবাইল তো কিনেছিলই, সঙ্গে ছিল দেদার ঘুরতে যাওয়া। এমনকী, স্টক মার্কেটেও টাকা বিনিয়োগ করেছিল সে।

কিশোরের বাড়ি গুজরাতের আমদাবাদ (Ahmedabad) জেলার ধন্ধুকা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ১০ মাস আগে পরিস্থিতি একেবারে অন্যরকম ছিল। পরিবারের লোকজনের সঙ্গে ভাঙাচোরা বাড়িতে থাকত কিশোর, বিলাসবহুল জীবনযাপন তো দূর, খরচ করার মতো বিশেষ কোনও টাকাপয়সাই ছিল না তার কাছে। কিন্তু পরিস্থিতি বদলে যায়, যখন সে একটি নতুন সিম কার্ড কেনে। সিমের সঙ্গে সংযুক্ত নম্বরটি প্রাথমিকভাবে ছিল নরোত্তম প্যাটেল নামে একজন অধ্যাপকের। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত, এবং দেশে থাকেন না। ২০১৮ সালে তিনি বিদেশ চলে যাওয়ার পর থেকেই ওই সিমটির ব্যবহার বন্ধ হয়ে যায়। ফলে টেলিকম সংস্থার তরফে সেই সিমের নম্বরটি দেওয়া হয় ওই কিশোরকে।

ঘটনাচক্রে ওই ছেলেটি একদিন আবিষ্কার করে, নরোত্তম প্যাটেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখনও ওই নম্বরের সঙ্গে সংযুক্ত রয়েছে। এরপরেই সেই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে চ্যাট ব্যাকআপ থেকে ওই অধ্যাপকের ব্যাঙ্কের পাশবইয়ের ছবি খুঁজে বের করে। সেখান থেকেই ৬৫টি লেনদেনের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্টে মোট ৪৭ লক্ষ টাকা ট্রান্সফার করে ওই কিশোর। সেই কাজে তাকে সাহায্য করে তার দুই বন্ধু চিরাগ চাবড়া এবং বিজয় মাকেওয়ানা।

পুলিশ সূত্রে জানা গেছে, এরপরেই তার বিলাসবহুল জীবনযাপনের সূত্রপাত। একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির পাশাপাশি অত্যন্ত দামি একটি বাইকও কেনে সে। তাছাড়া দু'টি আইফোনও কিনেছিল কিশোর। এই ১০ মাসে ছুটি কাটাতে গোয়া, রাজস্থান সহ একাধিক জায়গায় গিয়েছিল সে। এছাড়া নিয়মিত স্পাতেও যেত সে। এমনকী, স্টক মার্কেটে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেছিল কিশোর, জানতে পেরেছে পুলিশ।

কিশোরের বাবা পেশায় একজন গাড়ি চালক। অত্যন্ত সাধারণ, ছাপোষা পরিবারেই বড় হয়েছে সে। কিন্তু হঠাৎ করেই তার আমূল বদলে যাওয়া জীবনযাত্রা দেখে প্রতিবেশীদের অনেকেরই সন্দেহ হচ্ছিল। তবে জিজ্ঞেস করলেও তার কাছ থেকে কোনও উত্তর পাওয়া যেত না, জানিয়েছেন তাঁরা। এই পরিবর্তন চোখে পড়েছিল নাবালকের বাবা-মায়েরও। কিন্তু তাঁরা ছেলেকে কিছু প্রশ্ন করেননি।

পুলিশ জানিয়েছে, কিশোরের ওই দুই বন্ধুকে ইতিমধ্যেই গ্রেফতার করেছেন তাঁরা। তবে মূল অভিযুক্তের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকেও একটি জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। তার আরও কীর্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

প্রেমিকার দেড় বছরের ছেলেকে ফুটন্ত জলে চুবিয়ে মারল প্রেমিক! হাড়হিম কাণ্ড পুনেতে


```