Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

‘অগ্নিপথ’-নিয়োগের বিজ্ঞপ্তি দিন দুয়েকের মধ্যে: সেনাপ্রধান

দ্য ওয়াল ব্যুরো: ‘অগ্নিপথ’ (Agnipath) নিয়ে কালক্ষেপ করতে চাইছে না সেনা। সেনা প্রধান জেনারেল (Army Chief) মনোজ পাণ্ডে (Manoj Pande) একটু আগে ঘোষণা করেছেন, দিন-দুয়েকের মধ্যে আর্মির ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। নিয়োগ

‘অগ্নিপথ’-নিয়োগের বিজ্ঞপ্তি দিন দুয়েকের মধ্যে: সেনাপ্রধান

শেষ আপডেট: 17 June 2022 09:53

দ্য ওয়াল ব্যুরো: ‘অগ্নিপথ’ (Agnipath) নিয়ে কালক্ষেপ করতে চাইছে না সেনা। সেনা প্রধান জেনারেল (Army Chief) মনোজ পাণ্ডে (Manoj Pande) একটু আগে ঘোষণা করেছেন, দিন-দুয়েকের মধ্যে আর্মির ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। নিয়োগ সংক্রান্ত বাছাই প্রক্রিয়ার বিশদ তথ্য সেখানেই মিলবে।

সেনাপ্রধান জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে তারা প্রথম দফার নিয়োগ সেরে ফেলতে চান। আগামী বছরের মাঝামাঝি নাগাদ অগ্নিবীরেরা সেনাবাহিনীতে সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করবেন। প্রসঙ্গত, অগ্নিপথে চার বছরের চুক্তির চাকরিতে প্রথম ছয় মাস প্রশিক্ষণের জন্য বরাদ্দ থাকবে।

গত মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী অগ্নিপথ স্কিম ঘোষণার সময় সেনার তিন বাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্তাদের মতে, ভারতীয় সেনায় এত বড় সংস্কার এর আগে কখনও হয়নি। চার বছরের চুক্তির চাকরি শেষে ৭৫ শতাংশকে সেনা থেকে অবসর দেওয়া হবে। পাকা চাকরির জন্য বিবেচিত হবেন বাকি ২৫ শতাংশ। প্রথম বছর ৪৪ থেকে ৪৬ হাজার পদে লোক নেওয়ার পরিকল্পনা আছে।

ওই প্রকল্পের বিরুদ্ধে গত পরশু থেকে দেশব্যাপী বিক্ষোভ-আন্দোলন শুরু হয়েছে। এ পর্যন্ত ১০টি রাজ্যে আন্দোলন ছড়িয়েছে। বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে সেকেন্দ্রাবাদে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার হরিয়ানার রোহতকে এক তরুণ আত্মঘাতী হয়। চাপের মুখে কেন্দ্রীয় সরকার অগ্নিবীর-এ নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে বৃদ্ধি করে ২৩ করেছে। তারপরও বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকলেও সেনা প্রধানের কথায় স্পষ্ট সরকার পিছু হটছে না।


```