Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

খিচুড়ির পর এবার দিদিমনিদের গায়ে ছোড়া হল চাল-ডাল, পোকা কিলবিল করছিল বলে অভিযোগ

চাল, ডালে কিলবিল করছে পোকা। সেগুলোই ঝাড়াই বাছাই করে রান্না হয়েছিল মিডডে মিল। পাঁচ ফোড়নের মতো খিচুড়িতে পোকা ভাসতে দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন গ্রামবাসীরা। তেতে উঠল বসিরহাট ২ নম্বর ব্লকের একটি আইসিডিএস সেন্টার। এবার আর খিচুড়ি নয়, শিক্ষিকার গায়ে চাল ডাল ছুড়লেন অভিভাবকরা।

খিচুড়ির পর এবার দিদিমনিদের গায়ে ছোড়া হল চাল-ডাল, পোকা কিলবিল করছিল বলে অভিযোগ

শেষ আপডেট: 1 December 2023 17:48

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: চাল, ডালে কিলবিল করছে পোকা। সেগুলোই ঝাড়াই বাছাই করে রান্না হয়েছিল মিডডে মিল। পাঁচ ফোড়নের মতো খিচুড়িতে পোকা ভাসতে দেখে ক্ষিপ্ত হয়ে উঠলেন গ্রামবাসীরা। তেতে উঠল বসিরহাট ২ নম্বর ব্লকের একটি আইসিডিএস সেন্টার। এবার আর খিচুড়ি নয়, শিক্ষিকার গায়ে চাল ডাল ছুড়লেন অভিভাবকরা।

কয়েকদিন আগেই নিম্নমানের সামগ্রী দিয়ে মিডডে মিল রান্না করায় দিদিমণির গায়ে গরম খিচুড়ি ঢেলে দেওয়ার খবর সামনে এসেছিল। উত্তর দিনাজপুরের আইসিডিএস সেন্টারের বাইরে এই ঘটনা ঘটে। তবু টনক নড়েনি আইসিডিএস সেন্টারগুলির।

এই আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে গ্রামবাসীদের বিস্তর অভিযোগ রয়েছে। অভিভাবকরা জানিয়েছেন, এখানেও পোকাধরা চাল, ডাল দিয়ে রান্না হচ্ছে। অনেকবার বিডিও অফিসে অভিযোগ করেছেন তাঁরা। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। 

অভিযুক্ত দিদিমণি জানিয়েছেন, চাল ও ডালে পোকা ছিল। সেগুলিকে ঝেড়ে বাছাই করে রান্না করা হয়েছিল। ওই দিদিমণি পরে অভিভাবকদের কাছে ক্ষমাও চেয়ে নেন। 

বসিরহাট মহকুমার একাধিক আইসিডিএস সেন্টারে খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। কোথাও খোলা আকাশের নীচে, কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা করছে গ্রামে শিশুরা। আইসিডিএস সেন্টার নিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের।


```