Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

সন্দেশখালি ফের উত্তপ্ত, কালভার্ট তৈরির সরকারি ইট তৃণমূল কর্মীরা নিয়ে যাচ্ছিল!

কালভার্ট নির্মাণের মজুত রাখা ইট তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। বুধবার সুখদুয়ানি বাজার এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের একাংশ ও স্থানীয় তৃণমূল কর্মীদের হাতাহাতি শুরু হয়।

সন্দেশখালি ফের উত্তপ্ত, কালভার্ট তৈরির সরকারি ইট তৃণমূল কর্মীরা নিয়ে যাচ্ছিল!

শেষ আপডেট: 20 March 2024 14:26

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কালভার্ট নির্মাণের মজুত রাখা ইট তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। বুধবার সুখদুয়ানি বাজার এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের একাংশ ও স্থানীয় তৃণমূল কর্মীদের হাতাহাতি শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুখদুয়ানি বাজারের কাছে কালভার্ট তৈরির জন্য প্রায় কুড়ি হাজার ইট মজুদ রাখা ছিল। অভিযোগ, স্থানীয় শাসকদলের কর্মীরা সেই ইট তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা সেখানে গিয়ে তাঁদের বাধা দেয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। ঘটনাটি হাতাহাতি পর্যন্ত পৌঁছয়। খবর পেয়ে  পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ এলাকায় যায়। 

পুলিশকে দেখে গ্রামের মহিলারা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের সঙ্গেও পুলিশের বচসা শুরু হয়। ঘটনাস্থল থেকে উত্তেজিত গ্রামবাসীদের সরাতে বেগ পেতে হয় পুলিশদের।  

শাহজাহান কাণ্ডের পর থেকে ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলছে সন্দেশখালির গ্রামবাসীদের মধ্যে। শাহজাহান, সিরাজ, আলমগীর, উত্তম, শিবপ্রসাদ এখন হাজতে। দখল হওয়া জমি ফেরত পেতে বিশেষ ক্যাম্পেও অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। বাসিন্দাদের একাংশের অভিযোগ, শাহজাহানের আতঙ্ক এখন শেষ হয়নি সন্দেশখালিতে। এই প্রাক্তন তৃণমূল নেতার অনুগামীদের অনেকেই এখনও বাইরে ঘুরছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন, এটাই চাইছেন তারা।


```