
শেষ আপডেট: 24 March 2022 18:04
দ্য ওয়াল ব্যুরো: ফের বাড়ছে পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দাম। এই নিয়ে গত চারদিনে তিনবার বাড়ল দাম। যা নিয়ে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। ভোটের আবহে দাম না বাড়লেও, ভোট মিটতেই পেট্রল-ডিজেল সহ রান্নার গ্যাসের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে। যার ফলে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের।
শুক্রবার সকাল থেকেই বর্ধিত দাম নেওয়া হবে পেট্রল-ডিজেলের। ডিজেলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বেড়ে দাঁড়াচ্ছে ৯২ টাকা ২২ পয়সা। আর পেট্রল মিলবে লিটার প্রতি ১০৭ টাকা ১৮ পয়সায়।
অন্যদিকে, রান্নার গ্যাসের দামও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক লাফে পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে। ফলে দাম দাঁড়িয়েছে ৯৭৬ টাকা। আর জ্বালানির দাম এভাবে বাড়ার ফলে অন্যান্য দৈনন্দিন সামগ্রীর দামেও প্রভাব পড়তে পারে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের নির্বাচনের দামামা বাজার পর থেকেই পেট্রল-ডিজেল সহ জ্বালানির দাম বাড়েনি। কিন্তু ভোট মিটতেই দেশজুড়ে শুরু হল পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি।
দল বিরোধী কথার জের? সম্মতি দেওয়ার পরেও বিজেপির 'প্রচার তালিকা' থেকে বাদ লকেট