Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

আবাস তো হল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ভবিষ্যৎ কী? অ্যালেন পার্কের দিকে তাকিয়ে অনেকেই

রাজ্য সরকারি কর্মচারী মহলে কৌতূহল তৈরি হয়েছে, তাঁদের মহার্ঘ ভাতার ভবিষ্যৎ কী? 

আবাস তো হল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ভবিষ্যৎ কী? অ্যালেন পার্কের দিকে তাকিয়ে অনেকেই

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 18 December 2024 19:00

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলার বাড়ি তথা রাজ্য আবাস প্রকল্পের বরাদ্দ রিলিজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তা নয়, মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, এ যাত্রায় যেমন ১২ লক্ষ পরিবার টাকা পাবে, তেমনই ২০২৫ সালে আরও ১৬ লক্ষ প্রান্তিক পরিবারকে বাড়ি বানাতে টাকা দেবে তাঁর সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারি কর্মচারী মহলে কৌতূহল তৈরি হয়েছে যে, তাঁদের মহার্ঘ ভাতার ভবিষ্যৎ কী? 

এই কৌতূহল তৈরি হওয়ার আরও কারণ রয়েছে। গত বছর ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ফের সেই দিন। কাল অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তাই তিনি বৃহস্পতিবার মহার্ঘ ভাতা নিয়ে তিনি কোনও ঘোষণা করবেন কিনা সেই আগ্রহ তৈরি হয়েছে রাজ্য সরকারি কর্মচারি মহলে। 

কেন্দ্রের সঙ্গে সমহারে মহার্ঘ ভাতার দাবিতে এমনিতে ২২ ডিসেম্বর থেকে তিন দিন নবান্ন সভাঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করে রেখেছে কর্মচারিদের সংগ্রামি যৌথ মঞ্চ। এবারও সেই আন্দোলন ফের শুরু হতে চলেছে। এ ব্যাপারে বুধবার যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী গত বছর স্বেচ্ছায় ডিএ বাড়াননি। আমাদের আন্দোলনের জন্য সরকারের প্যানিক অ্যাটাক হয়েছিল। এবারও নবান্নের সামনে অবস্থান কর্মসূচির জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।”

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। অর্থাৎ কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাৎ রয়েছে ৩৯ শতাংশ। তবে মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা কোনওভাবেই দেবে না রাজ্য সরকার। কারণ রাজ্যের সেই আর্থিক সঙ্গতি নেই। রাজ্যের এই বেতন কাঠামো কারও পছন্দ না হলে তিনি কেন্দ্রের চাকরি খুঁজতে পারেন। তাতে বাধা নেই।


```