Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সাফল্য আসবে, ধৈর্য ধরো' ইসরোর পাশে গোটা দেশ, উৎসাহের বার্তা টুইটার-ফেসবুকে

দ্য় ওয়াল ব্য়ুরো: সত্যিই কি ব্য়র্থ হলো ভারতের বহু প্রতীক্ষিত চন্দ্রযাত্রা? শুক্রবার মাঝ রাতে ল্য়ান্ডার 'বিক্রম'-এর সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন হওয়ার পর থেকে এই কথাটাই উঠে আসছে বারে বারে। সম্ভাব্য় সব রকম কারণ নিয়ে তোলপাড় সোশ্য়াল মিডিয়ায়। তবে আ

সাফল্য আসবে, ধৈর্য ধরো' ইসরোর পাশে গোটা দেশ, উৎসাহের বার্তা টুইটার-ফেসবুকে

শেষ আপডেট: 6 September 2019 18:30

দ্য় ওয়াল ব্য়ুরো: সত্যিই কি ব্য়র্থ হলো ভারতের বহু প্রতীক্ষিত চন্দ্রযাত্রা? শুক্রবার মাঝ রাতে ল্য়ান্ডার 'বিক্রম'-এর সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন হওয়ার পর থেকে এই কথাটাই উঠে আসছে বারে বারে। সম্ভাব্য় সব রকম কারণ নিয়ে তোলপাড় সোশ্য়াল মিডিয়ায়। তবে আশা ছাড়েনি ইসরো। মহাকাশবিজ্ঞানের গবেষণায় ব্য়র্থতা বলে কিছু হয় না,  '‘বি কারেজিয়াস (সাহসী হোন) ’' ইসরোর চেয়ারম্য়ান কে শিবনের কাঁধে হাত রেখে এমনটাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক নেতৃত্ব থেকে চিত্র তারকা, খেলোয়াড় থেকে দেশের আম জনতা, ইসরোর সাফল্য়কে গর্বের সঙ্গে তুলে ধরেছেন অনেকেই। শনিবার সকাল থেকে টুইটার-ফেসবুক সব সোশ্য়াল মিডিয়ায় ছেয়ে গেছে প্রশংসামূলক বার্তা। শুক্রবার মধ্য়রাতে যখন ল্য়ান্ডারের সঙ্গে শেষ সংযোগটুকুও ছিন্ন হয়ে যায়, ইসরো কর্তা শিবনের চোখে তখন জল। মাথায় হাত দিয়ে বসে পড়তে দেখা যায় তাঁকে। ইসরো কর্তার কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী বলেন,  "জীবনে ওঠা পড়া লেগেই থাকে। যে সাফল্য আপনারা অর্জন করেছেন, তা কম নয়। গোটা দেশ আপনাদের জন্য গর্বিত। আপনারা আবারও দেশকে গর্বিত করবেন, আমি নিশ্চিত।”  উপস্থিত স্কুল পড়ুয়াদের সঙ্গে কথাও বলেন মোদী। টিপস দেন, কী ভাবে লক্ষ্য পূরণ হবে তাঁদের। যেন কিছুই হয়নি। নিজের স্টেডি আচরণে এমনটাই বোঝাতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, "এই সময়গুলোয় আর একটু সাহসী হতে হবে, আর আমরা সাহসী হবো।" https://twitter.com/narendramodi/status/1170080152895643648?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1170080152895643648&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fafter-vikram-silence-an-outpouring-of-encouragement-from-twitter-2096990 শনিবার সকালেও ইসরোর বিজ্ঞানীদের সাহস দেন মোদী। জড়িয়ে ধরেন ইসরো কর্তা শিবনকে। বিজ্ঞানীদের উদ্দেশে মোদী বলেন, "গত রাতে আমি আপনাদের মনের অবস্থা বুঝেছি। আপনাদের চোখের দিকে চেয়েই অনেক কিছু বোঝা যাচ্ছিল। আমরা চন্দ্রপৃষ্ঠে পৌঁছতে পারিনি। কিন্তু চাঁদের কাছাকাছি গিয়েছিলাম। মন শক্ত করুন। সামনের দিকে তাকান। আমি নিশ্চিত, আগামী দিনে আমরা মহাকাশে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করব।" ইসরোর মহাকাশবিজ্ঞানীকে উৎসাহ দিয়ে টুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি বলেন, "ইসরোর সবচেয়ে বড় সাফল্য় চন্দ্রযান ২, প্রতি ভারতবাসীর গর্ব। দেশের সবচেয়ে পরিশ্রমী ও মেধাসম্পন্ন বিজ্ঞানীরাই ইসরোতে রয়েছেন। ভবিষ্য়তে আরও বড় মিশন নিয়ে যাবো আমরা, শুভ কামনা রইল।" https://twitter.com/AmitShah/status/1170086652385071105 চাঁদের দক্ষিণ মেরু অবিযান ভারতের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, তবে হতাশ হওয়ার কিছু নেই, সাফল্য় আবারও আসবে, টুইট করে ইসরো বিজ্ঞানীদের সান্ত্বনা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। https://twitter.com/nsitharaman/status/1170083881912913920?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1170083881912913920&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fafter-vikram-silence-an-outpouring-of-encouragement-from-twitter-2096990 মোদীর মতো সে দিন ইসরোর দফতরে উপস্থিত না থাকলেও, আরও লক্ষ দেশবাসীর মতোই রাত জেগে স্ক্রিনে চোখ রেখেছিলেন রাহুল গান্ধী। অপেক্ষা করছিলেন চন্দ্রযান ২-এর চূড়ান্ত খবর পাওয়ার জন্য। সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে টুইট করেন তিনিও। লেখেন, “ইসরোর বিজ্ঞানী দলকে চন্দ্রযান ২ অভিযানের জন্য অভিনন্দন।  আপনাদের আবেগ, আপনাদের একান্ত প্রচেষ্টা প্রতিটা দেশবাসীর অনুপ্রেরণা। আপনাদের এই পদক্ষেপকে একেবারেই ব্যর্থ বলে ভাববেন না, এটা ভারতের মহাকাশ চর্চা ক্ষেত্রে আগামী পথ পেরোনোর প্রথম ভিত্তি কেবল।” দেখুন সেই টুইট। https://twitter.com/RahulGandhi/status/1170086983193907200?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1170086983193907200&ref_url=https%3A%2F%2Fwww.four.suk.1wp.in%2Fmodi-asked-scientists-to-be-courageous-as-life-has-its-ups-and-downs%2F

```