Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সুপ্রিম কোর্টের নোটিসের পরপরই ২টি বিলে সম্মতি দিলেন রাজ্যপাল

পশ্চিমবঙ্গের একাধিক বিল আটকে রাখার অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মঙ্গলবারই নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের নোটিসের পরপরই ২টি বিলে সম্মতি দিলেন রাজ্যপাল

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

শেষ আপডেট: 23 April 2024 22:56

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের একাধিক বিল আটকে রাখার অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মঙ্গলবারই নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যপালকে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

তার অব্যহতি পরেই রাজভবনের তরফে বিবৃতি জারি করে জানানো হল, রাজ্যের দুটি বিলে সম্মতি জানিয়েছেন রাজ্যপাল!

রাজভবন সূত্রের খবর, দুটি বিলই পরিবহণ দফতরের। দুটি বিলই পরিবহণ দফতরের ট্যাক্স সংক্রান্ত।

রাজ্যের অভিযোগ, রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়া বহু বিল আটকে আছে রাজভবনে। ফলে বহু কাজ আটকে যাচ্ছে। কিছু ক্ষেত্রে বিল সই না করে রাজ্যপাল আটকে রাখছেন, কিছু ক্ষেত্রে আবার রাজ্যপাল বিল ফেরত পাঠিয়ে দিচ্ছেন বলে অভিযোগ।

রাজ্যের বক্তব্য, এ ব্যাপারে রাজ্যপালকে বারংবার বলা সত্ত্বেও তিনি সহযোগিতা করছেন না। এরপরই বোসের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। ওই মামলাতেই মঙ্গলবার বোসকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। 


```