Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আরজি করের পর এবার আরও এক মেডিক্যালের বড় দুর্নীতি 'ফাঁস' করলেন আখতার আলি

বর্ধমান মেডিক্যাল কলেজ যে ঠিকাদার সংস্থাকে ব্ল্যাক লিস্টে রেখেছে সেই সংস্থায় কীভাবে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বরাত পেল?

 আরজি করের পর এবার আরও এক মেডিক্যালের বড় দুর্নীতি 'ফাঁস' করলেন আখতার আলি

সন্দীপ ঘোষ ও আখতার আলি।

শেষ আপডেট: 26 October 2024 13:02

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমান মেডিক্যাল কলেজ যে ঠিকাদার সংস্থাকে ব্ল্যাক লিস্টে রেখেছে সেই সংস্থায় কীভাবে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে বরাত পেল? বড় প্রশ্ন তুললেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার আখতার আলি।

এও বললেন, "বুঝতে পারছি, আরজি করের মতো এখানেও বড়সড় দুর্নীতি চক্র গজিয়ে উঠেছে। তবে আমি থাকতে দ্বিতীয় সন্দীপ ঘোষ তৈরি হতে দেব না!"

কী দুর্নীতি?

আখতার সাহেবের অভিযোগ, ২০২০ সালে কোভিডের সময় মুর্শিদাবাদ মেডিক্যালে মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল। যারা কাজ পেয়েছিলেন তাঁরাই পরে টাকা দেওয়ার অভিযোগ আনেন। পরে তাঁদেরকে সরিয়ে দিয়ে একটি ঠিকাদার সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়। যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছে তাদেরকে বর্ধমান মেডিক্যাল আগেই ব্ল্যাক লিস্ট করেছে।

যদিও মুর্শিদাবাদ মেডিক্যালের দুর্নীতির অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ অমিত দাঁ কোনও মন্তব্য করতে চাননি।

আরজি করের সঙ্গে কীভাবে নাম জড়াল আখতার আলির?

গত ৮ অগস্ট গভীর রাতে আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনা ঘটে। এরপরই হাসপাতালে দুর্নীতির একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করে। সব অভিযোগেরই কেন্দ্রে ছিলেন প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ। তিনিই নানা বিষয়ে হাসপাতালকে দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। 

এ ব্যাাপারে সন্দীপের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। আখতার সাহেবের সেই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে ওই ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। যার জেরে আপাতত গরাদে রাত কাটছে সন্দীপ ঘোষের। এবার মুর্শিদাবাদ মেডিক্যালের দুর্নীতি নিয়েও সরব হয়েছেন এই প্রতিবাদী সুপার।


```