Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Dilip Ghosh: মোদীর পর শাহের সভাতেও আমন্ত্রণ পাননি! দিলীপের মুখে সেই 'পদাধিকারী' তত্ত্ব

মোদীর সভায় আমন্ত্রণ না পাওয়ার বিষয় নিয়ে দিলীপের বক্তব্য ছিল, যারা পদাধিকারী আছেন তাদের প্রোটোকল থাকে, তাদের থাকতে হয়। 

Dilip Ghosh: মোদীর পর শাহের সভাতেও আমন্ত্রণ পাননি! দিলীপের মুখে সেই 'পদাধিকারী' তত্ত্ব

দিলীপ ঘোষ

শেষ আপডেট: 31 May 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: দিলীপ ঘোষের (Dilip Ghosh) রাজনৈতিক জীবন নিয়ে চর্চা ক্রমশ বাড়ছে। প্রশ্ন উঠছে, তাঁকে দলীয় কর্মী বা শীর্ষ নেতারা ব্রাত্য করে দিয়েছেন কিনা। কারণ গত বৃহস্পতিবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এলেও তাঁর সভায় ডাক পাননি দিলীপ। সেই নিয়ে আলোচনা এখনও হচ্ছে। তারই মধ্যে আরও এক ঘটনা। রবিবার নেতাজি ইনডোরে রয়েছে অমিত শাহর (Amit Shah) সভা। দিলীপকে ডাকা হয়নি সেই সভাতেও।

মোদীর সভায় আমন্ত্রণ না পাওয়ার বিষয় নিয়ে দিলীপের বক্তব্য ছিল, যারা পদাধিকারী আছেন তাদের প্রোটোকল থাকে, তাদের থাকতে হয়। তিনি কোনও পদাধিকারী নন তাই তাঁকে ডাকা হয়নি। পাশাপাশি দিলীপ অবশ্য এও জানিয়েছিলেন, কলকাতায় প্রধানমন্ত্রী এলে তিনি থাকবেন। তবে দেখা গেল, মাত্র দুদিনের মধ্যেই ঠিক উল্টো ঘটনা ঘটল। রবিবার কলকাতায় অমিত শাহ সভা করবেন, অথচ সেখানে থাকবেন না দিলীপ। কারণ তাঁকে আমন্ত্রণ জানান হয়নি।

এই ইস্যুতেও সেই 'পদাধিকারী' তত্ত্ব তুলে ধরেছেন দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, নেতাজি ইনডোরের অনুষ্ঠানেও সব পদাধিকারীদের ডাকা হয়েছে। তিনি কোনও পদে নেই, তাই হয়তো তাঁকে ডাকা হয়নি। ডাকা হবে না বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু কথা হল, দিলীপ দলীয় কোনও পদে না থাকলেও রাজ্য বিজেপির কোর কমিটির সদস্য এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি। সেই সূত্রে শাহের সভায় তাঁর ডাক পাওয়ার কথা। যদিও দিলীপের ব্যাখ্যা, এমন কোনও বাধ্যবাধকতা নেই।

কিন্তু এমন পরিস্থিতি কেন তৈরি হল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছিলেন সেদিনই দিলীপের সেখান যাওয়া ভুল হয়েছিল। শুধু গেলেও হয়তো তেমন কিছু হত না। তিনি গিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তী সময়ে আবার দলের একাংশকেই কটাক্ষ করেছিলেন যারা মূলত তাঁর দিঘা সফর নিয়ে প্রশ্ন তুলেছিল। অনুমান, এই ঘটনার পর থেকেই দলে 'ব্রাত্য' হতে শুরু করেছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। 

'ব্রাত্য' হওয়া প্রসঙ্গে অবশ্য দিলীপ ঘোষের স্পষ্ট কথা, তিনি অস্তিত্ব সঙ্কটে ভোগেন না। তাঁর মন্তব্য ছিল, ''যারা নিজের জায়গা নিয়ে চিন্তায় থাকেন, অস্তিত্ব সঙ্কটে ভোগেন, তাদের ভয় আছে। দিলীপ ঘোষ কোনও জায়গার জন্য লড়াই করে না, তাই কোনও ভয় নেই।'' আপন-পর বা বয়কটেও তিনি বিশ্বাস করেন না বলে জানান বিজেপি নেতা। 


```