Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সিজারের পর বেডে দেওয়ার ২৫ মিনিটের মধ্যে প্রসূতির মৃত্যু! ক্ষোভে ফেটে পড়ল পরিবার

সিজারের পর সন্তান ও মা ভালই রয়েছে বলে জানিয়েছিলেন ডাক্তারবাবুরা। বেডেও দেওয়া হয়েছিল দুজনকেই। এর মাত্র ২৫ মিনিটের মধ্যে মৃত্যু হয় সদ্যোজাতের মায়ের।

সিজারের পর বেডে দেওয়ার ২৫ মিনিটের মধ্যে প্রসূতির মৃত্যু! ক্ষোভে ফেটে পড়ল পরিবার

শেষ আপডেট: 29 December 2023 20:01

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সিজারের পর সন্তান ও মা ভালই রয়েছে বলে জানিয়েছিলেন ডাক্তারবাবুরা। বেডেও দেওয়া হয়েছিল দুজনকেই। এর মাত্র ২৫ মিনিটের মধ্যে মৃত্যু হয় সদ্যোজাতের মায়ের। খবর পেয়ে ভুল অস্ত্রোপচারের অভিযোগে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালেন প্রসূতির আত্মীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা ছড়ায়।

হাসপাতাল সূত্রে খবর, ওই প্রসূতির নাম সোনি তুরি। ১৯ বছরের সোনি আসানসোলের বাসিন্দা। বুধবার রাতে প্রসবের জন্য সোনিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করিয়েছিলেন আত্মীয়রা। বৃহস্পতিবার তাঁর সিজার হয়। সন্তান জন্মের পরে বেডে দেওয়ার ২৫ মিনিটের মধ্যে ওই প্রসূতির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। আত্মীয়রা জানতে পেরেই ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। 

প্রসূতির মা বলেন, ''প্রথমে তাঁরা মেয়ের সিজার করে প্রসব করানোর পক্ষে ছিলেন না। মেয়েও ভয় পাচ্ছিল। পরে সিজার করাতে রাজি হয়ে যায়। সেই ভাবেই অস্ত্রোপচারের মাধ্যমে মেয়ের প্রসব করানো হয়। সন্তানের জন্মের পরে মেয়ে ভালই ছিল।'' 

তাঁর অভিযোগ, ''বেডে দেওয়ার ২৫ মিনিট বাদে এক ডাক্তার ও নার্স মেয়েকে পরীক্ষার করার পরেই তার অবস্থার অবনতি হতে থাকে। এরপরেই তাঁর মৃত্যু হয়। এতে ওই ডাক্তারের গাফিলতি রয়েছে।''

হাসপাতাল সুপারের ধীমান মণ্ডল জানিয়েছেন, ওই প্রসূতির প্রসবের পরে রক্তক্ষরণ শুরু হয়েছিল। তাঁকে পরে রক্ত দেওয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।


```