Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ফের ছেলেধরা সন্দেহে মারধর! বারাসত-অশোকনগরের পর এবার বনগাঁয় ভবঘুরেকে গণপিটুনি, গ্রেফতার ২

ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হলেন এক ভবঘুরে।

ফের ছেলেধরা সন্দেহে মারধর! বারাসত-অশোকনগরের পর এবার বনগাঁয় ভবঘুরেকে গণপিটুনি, গ্রেফতার ২

বনগাঁয় ছেলেধরা সন্দেহে মারধর (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 23 June 2024 14:17

দ্য ওয়াল ব্যুরো: বারাসত, অশোকনগরের পর এবার বনগাঁ। ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হলেন এক ভবঘুরে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুরপল্লীর। পুলিশ সূত্রের খবর, শনিবার বিকেল থেকে ঠাকুরপল্লি এলাকায় ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্ধে নাগাদ স্থানীয়রা তাঁর নাম পরিচয় জানতে চায়। কিন্তু সঠিক উত্তর দিতে পারেননি তিনি। অভিযোগ, এরপরই ছেলেধরা সন্দেহে কয়েকজন এলাকাবাসী তাঁকে বেধড়ক মারধর করে। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গুরুতর জখম অবস্থায় পুলিশ ওই ভবঘুরেকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটিতে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন রাতেই বনগাঁর এই গণপিটুনির ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যায়, যুবককে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। 

কয়েকদিন আগে  বারাসতের কাজিপাড়া থেকে এক বালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। তারপরেই ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বুধবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনায় ওইদিন উত্তপ্ত হয়ে উঠেছিল বারাসত। এই ঘটনার পর নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য পদক্ষেপও নেয় উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ। কিন্তু একদিন যেতে না যেতেই শুক্রবার অশোকনগরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন এক তরুণী। সেই ঘটনায় শনিবার ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


```