Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আসফাকুল্লার পর আরও এক চিকিৎসককে শোকজ করল রাজ্য

সাতদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

আসফাকুল্লার পর আরও এক চিকিৎসককে শোকজ করল রাজ্য

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 January 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: আসফাকুল্লা নাইয়ার পর এবার আরও চিকিৎসককে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সাতদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

পিজিটি হয়েও ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করার অভিযোগ উঠেছিল আরজি কর আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইযার বিরুদ্ধে। একইভাবে ডিগ্রি ভাড়ানোর অভিযোগ উঠেছে চিকিৎসক তাপস ফ্রান্সিসের বিরুদ্ধে। 

এর আগে ভুয়ো ডিগ্রির অভিযোগে গত বৃহস্পতিবার সকালে আসফাকুল্লার কাকদ্বীপের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। যা নিয়ে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়াও জানান আসফাকুল্লা। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "পুলিশের পোশাক পরে বাড়িতে ভয় না দেখিয়ে সাহস থাকলে আরজি করে আসুন!"

রাজ্য সরকার প্রতিহিংসা পরায়ণ আচরণ অবিলম্বে বন্ধ না করলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা, জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও। তিনি বলেন, "পুলিশ প্রতিহিংসা পরায়ণ আচরণ বন্ধ না করলে আমরাও ছেড়ে কথা বলব না।" 

এমন আবহে ডিগ্রি ভাড়ানোর অভিযোগে আরও এক চিকিৎসককে শোকজ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। সূত্রের খবর, আরও একাধিক চিকিৎসকের বিরুদ্ধে ডিগ্রি ভাড়ানোর অভিযোগ রয়েছে। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে।


```