Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আরবাজের পর আইপিএল বেটিংয়ে ফের বলিউড কানেকশন

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন বলিউড অভিনেতা আরবাজ খান। পুলিশি জেরায় আরবাজ স্বীকার করেছেন, ২০১৩ সাল থেকেই আইপিএল বেটিংয়ে যুক্ত ছিলেন তিনি। তালিকায় ছিল আন্তর্জাতিক ক্রিকেটও। দাউদ ঘনিষ্ঠ বুকি সোনু জালানের সঙ্গেও য

আরবাজের পর আইপিএল বেটিংয়ে ফের বলিউড কানেকশন

শেষ আপডেট: 6 June 2018 07:54

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন বলিউড অভিনেতা আরবাজ খান। পুলিশি জেরায় আরবাজ স্বীকার করেছেন, ২০১৩ সাল থেকেই আইপিএল বেটিংয়ে যুক্ত ছিলেন তিনি। তালিকায় ছিল আন্তর্জাতিক ক্রিকেটও। দাউদ ঘনিষ্ঠ বুকি সোনু জালানের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর। আরবাজের এই স্বীকারোক্তির রেশ কাটতে না কাটতেই আইপিএল বেটিংয়ে নাম জড়িয়েছে আরও এক বলি সেলেবের। জানা গিয়েছে, পরিচালক ফারহা খানের ভাই বলিউড প্রযোজক এবং পরিচালক সাজিদ খানও নাকি যুক্ত ছিলেন আইপিএল বেটিংয়ের সঙ্গে। পুলিশি জেরায় আরবাজ খানের পাশাপাশি সাজিদের নামও জানিয়েছিলেন বুকি সোনু। সোনার দাবি, দীর্ঘ ৭ বছর ধরে এই বেটিংয়ে যুক্ত ছিলেন সাজিদ। তবে এখনও তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেনি পুলিশ। কিন্তু সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই পুলিশি জেরার জন্য ডাক পড়তে পারে সাজিদের।

```